মদ খাইয়ে কিশোরীকে নিয়ে নির্মাণাধীন ভবনে দুই ভারতীয়, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ০৬:৪৪ পিএম


মদ খাইয়ে কিশোরীকে নিয়ে নির্মাণাধীন ভবনে দুই ভারতীয়, অতঃপর...
ছবি: সংগৃহীত
ভারতের কর্নাটকের দেবনাহাল্লিতে ১৪ বছরের এক কিশোরীকে অপহরণের পর জোরপূর্বক মদ খাইয়ে এক নির্মাণাধীন ভবনে সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এই নির্মম ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক নারীসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন- নবীন, ভেঙ্কটারমণ ও রেণুকা।

পুলিশ জানায়, ১৭ জুলাই রেণুকা নামের ওই নারী মন্দির দর্শনের কথা বলে কিশোরীকে বাড়ি থেকে বের করে নিয়ে আসেন। পরে তাকে নবীন ও ভেঙ্কটারমণের হাতে তুলে দেওয়া হয়। দুই অভিযুক্ত ওই কিশোরীকে একটি অটোরিকশায় করে অন্য স্থানে নিয়ে যাওয়ার পথে জোর করে মদ পান করায়।

একপর্যায়ে তারা কিশোরীর বাড়ির কাছে অটো থামালে সে বাড়ি যাওয়ার আকুতি জানায়। তবে পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্তরা তাকে বলে, তুমি নেশাগ্রস্ত অবস্থায় আছ, এখন বাড়ি গেলে বাবার কাছে বকা খাবে। এই অজুহাতে তারা তাকে একটি নির্মাণাধীন ভবনে নিয়ে যায় এবং সারা রাত সংঘবদ্ধ ধর্ষণ ও শারীরিক নির্যাতন চালায়।

পরদিন সকালে কিশোরীকে তার বাড়ির কাছে ফেলে রেখে ঘটনা কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যায় তারা। রাতে মেয়ে বাড়ি না ফেরায় দুশ্চিন্তায় থাকা স্বজনরা সকালে সে ফিরলে জিজ্ঞাসাবাদ করেন। কান্নায় ভেঙে পড়ে পুরো নির্যাতনের বিবরণ দেয় কিশোরী। পরে পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হলে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত তিন জনকে গ্রেপ্তার করে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission