মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করলেন নারী মনোরোগ বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক,  আরটিভি নিউজ

সোমবার, ০৩ আগস্ট ২০২৬ , ০৭:৫৪ পিএম


লাফিয়ে আত্মহত্যা করলেন নারী মনোরোগ বিশেষজ্ঞ
নিহত নারী মনোরোগ বিশেষজ্ঞ ডা. হেমিকা আগরওয়াল। ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে এক ৪০ বছর বয়সী নারী মনোরোগ বিশেষজ্ঞ বহুতল ভবন থেকে লাফিয়ে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। পুলিশের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা।

ওই মনোরোগ বিশেষজ্ঞের পরিবারের দাবি, প্রায় দেড় বছর আগে বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি মারাত্মক মানসিক বিষণ্নতা ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। ওই চিকিৎসকের নাম ডা. হেমিকা আগরওয়াল।

গাজিয়াবাদ পুলিশের বরাত দিয়ে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল রোববার রাজ নগর এক্সটেনশন এলাকার ‘অফিসার্স সিটি-২’ হাউজিং সোসাইটির পঞ্চম তলার অ্যাপার্টমেন্ট থেকে নিচে লাফিয়ে পড়েন ডা. হেমিকা। গুরুতর অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, দাম্পত্য সম্পর্কের ইতি টানার পর থেকেই তার মানসিক স্বাস্থ্যের অবনতি ঘটেছিল।

আরও পড়ুন

ডা. হেমিকার বাবা ড. আর চন্দ্র নিজেও গাজিয়াবাদের একজন প্রখ্যাত মনোরোগ বিশেষজ্ঞ। তিনি পুলিশকে জানান, ১৮ মাস আগে বিবাহবিচ্ছেদ হওয়ার পর থেকে তার মেয়ে ক্রমাগত মানসিক চাপ ও গভীর বিষণ্নতার সঙ্গে লড়াই করছিলেন।

ঘটনার পরপরই আবাসিক এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা তাকে দ্রুত উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে এবং নিহতের পরিবারের সদস্যদের বক্তব্য রেকর্ড করছে। তবে দুর্ঘটনাস্থল থেকে কোনো আত্মহত্যার নোট উদ্ধার করা হয়েছে কি না—সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করা হয়নি তবে তারা ধারণা করছে তিনি আত্মহত্যা করেছেন। 

আরটিভি/ এসকেডি

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission