ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করে ট্রাম্পকে খোঁচা ইরানের 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ আগস্ট ২০২৬, ০১:৩৭ পিএম
সারাজেভোতে অবস্থিত ইরানের দূতাবাস এই ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছে। ছবি: সংগৃহীত

বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারাজেভোতে অবস্থিত ইরানের দূতাবাস তাদের অফিশিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি ব্যঙ্গাত্মক কার্টুন পোস্ট করেছে। ছবিটির ক্যাপশনে লেখা রয়েছে, ‘আমেরিকার ভালো বন্ধু!

পোস্টটি প্রকাশের পরপরই কূটনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় শুরু হয়েছে।

কার্টুনটিতে দেখা যায়, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কোদাল দিয়ে একটি কবর খুঁড়ছেন, আর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যুক্তরাষ্ট্রের পতাকায় মোড়ানো একটি কফিন সেই কবরে ঠেলে ফেলে দিচ্ছেন।

আরও পড়ুন

ইরানি দূতাবাসের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে পোস্টটি করা হলেও এর কোনো স্পষ্ট ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতির দিকে ইঙ্গিত করেই এই প্রতীকী বার্তা দেওয়া হয়েছে।

কূটনৈতিক পর্যায়ে এমন ব্যঙ্গাত্মক পোস্ট বেশ বিরল। একটি রাষ্ট্রের অফিশিয়াল দূতাবাস থেকে আন্তর্জাতিক অঙ্গনে এমন বার্তা প্রকাশ পাওয়ায় নতুন করে সংবেদনশীলতা ও উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

সামাজিক মাধ্যমে পোস্টটি ঘিরে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এটিকে নিছক রাজনৈতিক ব্যঙ্গ হিসেবে দেখলেও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, কূটনৈতিক শিষ্টাচার ডিঙিয়ে রাষ্ট্রীয় অ্যাকাউন্ট থেকে এমন বার্তা দেওয়া মোটেও যৌক্তিক নয়।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিনোদন পার্কে রোলার কোস্টার থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। 
জর্জিয়ায় রোলার কোস্টার থেকে পড়ে মৃত্যু, আহত একাধিক
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন ডিসির বাড়িতে অভিযান চালিয়েছেন দেশটির অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থার তদন্তকারীরা। 
ইলহান ওমরের বাড়িতে হানা, অভিবাসন নথি নিয়ে তদন্ত
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলে আঘাত হানা ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
ঘূর্ণিঝড় ইসাইয়াসের তাণ্ডবে লণ্ডভণ্ড যুক্তরাষ্ট্র
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির একটি গলফ মাঠে শত শত গাছ কেটে ফেলার ঘটনায় দেশটির বিচার বিভাগের আইনজীবীদের তীব্র ভর্ৎসনা করেছেন এক ফেডারেল বিচারক।
ওয়াশিংটনে শত শত গাছ কাটায় ক্ষুব্ধ মার্কিন বিচারক
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের বাড়তি দামে চাপে পড়েছে সাধারণ মানুষের সংসার খরচ। আয় দিয়ে ব্যয় সামলাতে না পেরে বাড়ছে ঋণনির্ভরতা।
মূল্যস্ফীতির চাপে বাড়ছে ঋণখেলাপি
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র