গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫ , ০২:৫৭ এএম


গাজায় যুদ্ধবিরতির নতুন প্রস্তাবে রাজি ফিলিস্তিনি যোদ্ধারা
ছবি: সংগৃহীত

কাতার, মিশর ও বিভিন্ন সংস্থার মধ্যস্থতাকারীদের উত্থাপিত যুদ্ধবিরতি প্রস্তাবের প্রতি সম্মতি প্রকাশ করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। অর্থাৎ, ইসরায়েলের সঙ্গে নতুন ৬০ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিয়েছে হামাস।

বিজ্ঞাপন

সোমবার (১৮ আগস্ট) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

এক প্রতিবেদনে আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স জানায়, এই চুক্তিতে হামাসের হাতে থাকা অর্ধেক জিম্মি ফেরত দেওয়ার শর্ত রয়েছে, আর এর বিপরীতে ইসরায়েলও কিছু ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাঈম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে লিখেছেন, মধ্যস্থতাকারীদের দেয়া সর্বশেষ যুদ্ধবিরতির প্রস্তাবে তাদের পক্ষ থেকে সম্মতি দেয়া হয়েছে। 

যদিও ইসরায়েলের তরফ থেকে এ বিষয়ে কোনো মন্তব্য আসেনি।

বিজ্ঞাপন

মিসরের একটি সূত্রের দাবি, দুই মাস যুদ্ধবিরতির পাশাপাশি প্রায় দুই বছরের দীর্ঘ যুদ্ধের অবসান টানতে একটি পূর্ণাঙ্গ সমঝোতার পথ তৈরি করার রূপরেখাও এতে অন্তর্ভুক্ত। 

অন্য আরেকটি সূত্র জানায়, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফের দেয়া আগের প্রস্তাবের সঙ্গেই এই নতুন প্রস্তাবের মিল রয়েছে। ওই প্রস্তাব আগে মেনে নিয়েছিল ইসরায়েল। 

বিজ্ঞাপন

এদিকে, গাজা নগরীর নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলি পরিকল্পনা দেশটির ভেতরে ও বাইরে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিকল্পনার বিরোধিতা ও যুদ্ধ বন্ধের দাবিতে রোববার ইসরায়েলে হাজারো মানুষ সড়কে নেমে আসেন। যুদ্ধ শুরু হওয়ার পর এটিই ছিল অন্যতম বৃহত্তম বিক্ষোভ। হামাসের কাছে জিম্মি অবশিষ্ট প্রায় ৫০ জন ইসরায়েলির মুক্তিও দাবি করেন তারা। ইসরায়েলি কর্মকর্তাদের ধারণা, এসব জিম্মির মধ্যে অন্তত ২৯ জন এখনও জীবিত।

আরটিভি/কেএইচ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission