ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ১০ ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ পিএম
ছবি: সংগৃহীত

জর্ডানে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান।

বৃহস্পতিবার (৯ জুলাই) এই হামলা চালানো হয়। খবর এএফপির।

এক বিবৃতিতে জর্ডানের সামরিক বাহিনী জানিয়েছে, জর্ডানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আজ ইরান থেকে জর্ডান ভূখণ্ডের দিকে ধেয়ে আসা ৮টি ক্ষেপণাস্ত্র প্রতিহত এবং ভূপাতিত করেছে। ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করার পর কিছু ধ্বংসাবশেষ নিচে পড়েছে, তবে এতে কোনো হতাহত বা বড় ধরনের বস্তুগত ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। সেনাবাহিনী স্পষ্ট করে বলেছে, কোনো পক্ষকেই জর্ডানের আকাশসীমা লঙ্ঘন করার অনুমতি দেওয়া হবে না।

বিপরীতে ইরানের ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা জর্ডানের আজরাক এলাকায় অবস্থিত যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যবিষয়ক কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার এবং শত্রুপক্ষের বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে সফলভাবে আঘাত হেনেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, সন্ত্রাসী মার্কিন সামরিক বাহিনী যদি আবার কোনো আগ্রাসন চালায়, তবে এই অঞ্চলে তাদের অন্য সব ঘাঁটি ইরানের ভারী হামলা থেকে নিরাপদ থাকবে না।

আরও পড়ুন

কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিয়ে দুই চিরবৈরী দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে টানা দ্বিতীয় দিনের মতো চলা পাল্টাপাল্টি হামলার অংশ হিসেবেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হয়। এর আগে বুধবার(৮ জুলাই) ও বৃহস্পতিবার ইরানজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, যা দুই দেশের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তিকে চরম সংকটের মুখে ফেলেছে।

এর আগে জর্ডান সরকারের মুখপাত্র মোহাম্মদ আল-মোমানি বলেছিলেন, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র আকাশসীমা লঙ্ঘন করার পর দেশজুড়ে সাইরেন বাজানো হয় এবং সামরিক বাহিনী সফলভাবে সেগুলো প্রতিহত করে। গত ১১ জুনের পর এই প্রথম জর্ডান ইরানের কোনো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার ঘোষণা দিল। জর্ডানের যে আজরাক এলাকায় এই হামলা চালানো হয়েছে, সেখানে একটি বড় বিমান ঘাঁটি রয়েছে। জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে পূর্বে এই ঘাঁটিতে যুক্তরাষ্ট্র, জার্মানি, বেলজিয়াম এবং ফ্রান্সের সামরিক বাহিনী কার্যক্রম পরিচালনা করেছিল। তবে আম্মান বরাবরই দাবি করে আসছে যে জর্ডানে কোনো বিদেশি সামরিক ঘাঁটি নেই; বিভিন্ন দেশের সীমিত সংখ্যক সেনা কেবল সহযোগিতা ও প্রশিক্ষণ চুক্তির আওতায় জর্ডান সেনাবাহিনীর কিছু ঘাঁটিতে মোতায়েন রয়েছে।

জর্ডান সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্য যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এপ্রিলের শুরু পর্যন্ত ইরান থেকে জর্ডানকে লক্ষ্য করে ২৮১টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে, যার মধ্যে ২৬১টিই প্রতিহত করা হয়েছে। এসব হামলায় জর্ডানে মোট ৩০ জন আহত হয়েছিলেন, যাদের সবাই ইতিমধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
নিউইয়র্কে বিদ্যুৎ ও জ্বালানিসহ মাসিক ইউটিলিটি বিলের খরচ কমাতে নতুন করে প্রায় ২৫ লাখ পরিবারের জন্য সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দুটি ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার মজুতের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা।
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
আরও পড়ুন
এবার হরমুজে মার্কিন জাহাজে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা
রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠল ইউক্রেন
ভিক্ষুকের কাছে মিলল ৫৭ লাখ টাকা, ঘটনা কী
জর্ডানে কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাংলাদেশি এক নারী পোশাক শ্রমিক নিহত