ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাসপাতালের অবহেলায় যেভাবে এইচআইভি আক্রান্ত হলো কয়েকশ শিশু

আরটিভি নিউজ

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২৬, ১১:১৪ পিএম
ছবি: সংগৃহীত

এইচআইভি পজিটিভ নিয়ে মৃত্যু হয় মোহাম্মদ আমিনের। আট বছর বয়সী আমিনের পর তার দশ বছর বয়সী বোন আসমার শরীরে এই মরণব্যাধি ধরা পড়ে। শিশু দুটির পরিবারের দাবি, একটি সরকারি হাসপাতালে চিকিৎসার সময় পুরনো ও দূষিত সিরিঞ্জ ব্যবহারের কারণেই তারা এইচআইভিতে আক্রান্ত হয়। খবর বিবিসির।

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের তউনসা শহরে এ ঘটনাগুলো ঘটেছে। এরপর বিষয়টি নিয়ে আরও অনুসন্ধানে নামে বিবিসি। তারা ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এই অনুসন্ধান পরিচালনা করে। এরপর সংবাদমাধ্যমটি জানিয়েছে, তাদের অনুসন্ধানে মোট ৩৩১ জন এইচআইভি পজিটিভ শিশুর তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

প্রতিবেদন মতে, ২০২৪ সালের শেষে একটি বেসরকারি ক্লিনিকের চিকিৎসক তউনসা সরকারি হাসপাতালের সাথে এই সংক্রমণের যোগসূত্র পান। তদন্তের পর কর্তৃপক্ষ হাসপাতালটির মেডিকেল সুপারিনটেনডেন্টকে বরখাস্ত করে। কিন্তু এরপরও ওই হাসপাতালে একইভাবে সিরিঞ্জ ও সুঁই ব্যবহার হয়েছে।

বিবিসি বলছে, ওই হাসপাতালটিতে ২০২৫ সালে ৩২ ঘণ্টার গোপন ভিডিও ধারণ করা হয়। এ সময় অন্তত ১০ বার দেখা গেছে যে, একই শিশি থেকে ওষুধ নেয়ার সময় একই সিরিঞ্জ ও সুঁই ব্যবহার করা হচ্ছে। এর মধ্যে অন্তত চারবার একই শিশি থেকে ওষুধ নিয়ে ভিন্ন ভিন্ন শিশুকে ইনজেকশন দেয়া হয়।

মাইক্রোবায়োলজিস্ট ড. আলতাফ আহমেদ এই ভিডিও দেখে বলেন, সুঁই পরিবর্তন করলেও সিরিঞ্জের পেছনের অংশে ভাইরাস থেকে যায়, যা পরে অন্য রোগীর শরীরে সংক্রমণের জন্য যথেষ্ট।

বিবিসি আরও জানিয়েছে, হাসপাতালটির চিকিৎসক ও নার্সদেরও গ্লাভস ছাড়াই ইনজেকশন দিতে ও চিকিৎসার বর্জ্য খালি হাতে নাড়াচাড়া করতে দেখা গেছে। তবে হাসপাতালটির বর্তমান সুপারিনটেনডেন্ট ড. কাসিম বুজদার এই ভিডিও ‘সাজানো’ বলে দাবি করেছেন।

পাঞ্জাব এইডস স্ক্রিনিং প্রোগ্রামের তথ্য বলছে, তউনসা শহরের ৩৩১টি সংক্রমণের অর্ধেকেরও বেশি ‘দূষিত সুঁই’ ব্যবহারের কারণে হয়েছে। আক্রান্ত শিশুদের মায়েদের পরীক্ষা করে দেখা গেছে, মাত্র চারজন মা এইচআইভি পজিটিভ ছিলেন। ফলে এই সংক্রমণকে জন্মগত বলার সুযোগ নেই।

তউনসার মতো একই চিত্র দেখা গেছে সিন্ধু প্রদেশের রাতোদেরোতেও। সেখানে ২০২১ সাল নাগাদ এইচআইভি আক্রান্ত শিশুর সংখ্যা দেড় হাজারে পৌঁছায়। সম্প্রতি করাচির একটি সরকারি হাসপাতালেও একই কারণে ৮৪ জন শিশু আক্রান্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন পাকিস্তানের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী।

বিশেষজ্ঞরা মনে করেন, পাকিস্তানের হাসপাতালগুলোতে চিকিৎসা সরঞ্জামের স্বল্পতাকে এই সংকটের অন্যতম কারণ। আগা খান বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক ড. ফাতিমা মীর বলেন, যারা ইনজেকশন দিচ্ছেন, তাদের সতর্ক হতে হবে। তারাই রোগ ছড়ানোর মাধ্যম হয়ে উঠছেন।

আরটিভি/এমআই

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
পাকিস্তানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রদেশ সিন্ধ-এর রাজধানী করাচিতে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পরিচালিত খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা জারি করেছে দেশটির সরকার। 
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
আরও পড়ুন
৫০ অফিসার নিয়োগ দেবে শিশু হাসপাতাল
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত