বিভিন্ন পদে ডাক বিভাগে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

রোববার, ০৩ এপ্রিল ২০২২ , ০৯:৪০ এএম


বিভিন্ন পদে ডাক বিভাগে চাকরির সুযোগ

বাংলাদেশ ডাক বিভাগ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি পোস্টমাস্টার জেনারেল, মেট্রোপলিটন সার্কেল, ঢাকার আওতাধীন ইউনিট/অফিসগুলোতে রাজস্বভুক্ত একাধিক শূন্যপদে জনবল নিয়োগ দেবে।

গত ৩০ মার্চ বাংলাদেশ ডাক বিভাগ তাদের ওয়েবসাইটে এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেন।

১. পদের নাম: পোস্টম্যান।
পদসংখ্যা: ৯০টি।
বেতন স্কেল: ৯,০০০-২১,৮০০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

২. পদের নাম: ফটোকপি অপারেটর (ব্লু প্রিন্টার)।
পদসংখ্যা: ০১টি।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৩. পদের নাম: প্যাকার।
পদসংখ্যা: ০৮টি।
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৪. পদের নাম: মেইল ক্যারিয়ার
পদসংখ্যা: ৪০টি।
বেতন স্কেল: ৮৫০০-২০৫৭০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৫. পদের নাম: আর্মড গার্ড
পদসংখ্যা: ০৭টি
বেতন স্কেল: ৮,৫০০-২০,৫৭০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। অস্ত্র চালনায় প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে।

৬. পদের নাম: অফিস সহায়ক।
পদসংখ্যা: ০৭টি।
বেতন স্কেল: ৮,৫০০-২০,০১০ টাকা
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস।

৭. পদের নাম: নিরাপত্তাপ্রহরী।
পদসংখ্যা: ০৯টি।
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা।
যোগ্যতা: এসএসসি বা সমমান পাস। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে।

৮. পদের নাম: পরিচ্ছন্নতাকর্মী।
পদসংখ্যা: ১২টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জেএসসি বা সমমান পাস। মোট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ। জাত হরিজন প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নিয়ে পূরণ করা হবে।

৯. পদের নাম: গার্ডেনার/মালী
পদসংখ্যা: ০১টি
বেতন স্কেল: ৮,২৫০-২০,০১০ টাকা
যোগ্যতা: অষ্টম শ্রেণি বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমান পাস। বাগান পরিচর্যায় অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা

গত ১৫ জানুয়ারিতে প্রার্থীর বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা http://pmgmc.teletalk.com.bd এর মাধ্যমে আবেদন করতে পারবেন। বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন

আবেদন গ্রহণ
আগামী ৪ এপ্রিল ২০২২ থেকে শুরু হয়ে চলবে ২৫ এপ্রিল বিকাল ৫টা পর্যন্ত।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission