চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন করুন আজই

শনিবার, ১৩ জুন ২০২৬ , ১০:৩০ পিএম


চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন করুন আজই
ফাইল ছবি

বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক তাদের মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম বিভাগে ফিল্ড রিসার্চ ফেলোশিপ পদে জনবল নিয়োগের জন্য  বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (১১ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক
পদের নাম: ফিল্ড রিসার্চ ফেলোশিপ
বিভাগ: মাইক্রোফিন্যান্স প্রোগ্র্যাম
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: পূর্ববর্তী মাঠ পর্যায়ের বা গবেষণার অভিজ্ঞতা থাকলে তা অতিরিক্ত যোগ্যতা হিসেবে বিবেচিত হবে। 
অভিজ্ঞতা: প্রয়োজন নেই 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: প্রয়োজন নেই 

কর্মস্থল: যেকোনো জায়গায় 
বেতন: নবীন প্রার্থী দৈনিক ১,৫০০ টাকা, অভিজ্ঞ প্রার্থীদের দৈনিক ২,০০০ টাকা। 
অন্যান্য সুবিধা: খাবার, বাসস্থান, যাতায়াত এবং মাঠ-সম্পর্কিত খরচ অন্তর্ভুক্ত। 

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৪ জুন ২০২৬

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission