কর্মী নিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদনের শেষ তারিখ ২০ জুন

শনিবার, ১৩ জুন ২০২৬ , ০৯:১৯ পিএম


কর্মী নিচ্ছে স্কয়ার গ্রুপ, আবেদনের শেষ তারিখ ২০ জুন
ফাইল ছবি

স্কয়ার গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান স্কয়ার টেক্সটাইলস ডিভিশন সার্ভেয়ার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

বুধবার (১১ জুন) থেকেই আবেদন করার সময় শুরু হয়েছে, যা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

নিয়োগের পরে প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী আরো বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: স্কয়ার টেক্সটাইলস ডিভিশন
পদের নাম: সার্ভেয়ার 
বিভাগ: পিআর অ্যান্ড লিগ্যাল অ্যাফেয়ার্স
পদসংখ্যা: নির্ধারিত নয়

আরও পড়ুন

শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি, সার্ভে ডিপ্লোমা কোর্স সম্পন্ন। 
অন্যান্য যোগ্যতা: গার্মেন্টস, টেক্সটাইল, স্পিনিংয়ে কাজের দক্ষতা। 
অভিজ্ঞতা: কমপক্ষে ৫ থেকে ৭ বছর 

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর 

কর্মস্থল: ঢাকা (উত্তরা)
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২০ জুন ২০২৬ 

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission