আকিজ গ্রুপে নিয়োগ, আবেদনের বয়সসীমা ৪৫

আরটিভি নিউজ  

শনিবার, ১৬ আগস্ট ২০২৫ , ০৯:১২ এএম


ম্যানেজার পদে জনবল নিয়োগ দেবে আকিজ গ্রুপ, আবেদনের বয়সসীমা ৪৫
ছবি: সংগৃহীত

ফিন্যান্স ও অ্যাকাউন্টস বিভাগ ম্যানেজার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আকিজ গ্রুপ (আদ-দ্বীন)। গত ১৪ আগস্ট থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। 

আগামী ২৫ আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

এক নজরে আকিজ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

প্রতিষ্ঠানের নাম: আকিজ গ্রুপ (আদ-দ্বীন) 
পদের নাম: ম্যানেজার 
বিভাগ: ফিন্যান্স ও অ্যাকাউন্টস
পদসংখ্যা: নির্ধারিত নয় 
শিক্ষাগত যোগ্যতা: অ্যাকাউন্টিংয়ে বিবিএ/বিবিএস/বি.কম অথবা এমবিএ/এমবিএস/এম.কম ডিগ্রি থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: গ্রুপ অব কোম্পানিতে কাজের দক্ষতা 
অভিজ্ঞতা: কমপক্ষে ১০ বছর 
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর 
কর্মস্থল: ঢাকা 
বেতন: আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, দুপুরের খাবার সুবিধা, গ্রাচুইটি, ভ্রমণ ভাতা, বছরে ২টি উৎসব বোনাস, স্বাস্থ্যসেবা সুবিধা। 
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 
আবেদনের শেষ সময়: ২৫ আগস্ট ২০২৫

আরটিভি/এসআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission