ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

আকর্ষণীয় বেতনে রিপোর্টার নিয়োগ দিচ্ছে আরটিভি

আরটিভি নিউজ

প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬, ০৫:০১ পিএম

আকর্ষণীয় বেতনে সংবাদকর্মী নিয়োগ দিচ্ছে স্বনামধন্য টেলিভিশন চ্যানেল আরটিভি। সিনিয়র রিপোর্টার, স্টাফ রিপোর্টার ও ট্রেইনি রিপোর্টার— এই তিন পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর্তৃপক্ষ।

সোমবার (২০ এপ্রিল) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আগ্রহীদেরকে আগামী ৫ মে, ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

প্রতিটি পদের জন্য শিক্ষাগত ও সাধারণ যোগ্যতা:

• স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। গণযোগাযোগ ও সাংবাদিকতায় স্নাতক প্রার্থী অগ্রাধিকার পাবে। (প্রতিটি পদের জন্য)

পদের নাম:

পদের নাম অভিজ্ঞতা
সিনিয়র রিপোর্টার

• ইলেক্ট্রনিক মিডিয়ায় ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


• অপরাধ, দুদক ও আইন-আদালত সম্পর্কিত রিপোর্টিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।


• এইআই ব্যবহারে পারদর্শী ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

স্টাফ রিপোর্টার

• ইলেক্ট্রনিক মিডিয়ায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।


• তথ্যানুসন্ধান, গবেষণা ও বিশ্লেষণে দক্ষতা থাকতে হবে।


• বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।


• কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।


• এইআই ব্যবহারে পারদর্শী ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

ট্রেইনি রিপোর্টার

• ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর / ডিজিটাল মাল্টিমিডিয়া রিপোর্টিং / প্রিন্ট মিডিয়ায় কাজের অভিজ্ঞরা অগ্রাধিকার পাবেন।


• বাংলা শুদ্ধ উচ্চারণের দক্ষতা এবং বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে।


• কম্পিউটারে বাংলা ও ইংরেজি দ্রুত লেখায় পারদর্শিতা বাধ্যতামূলক।


• এইআই ব্যবহারে পারদর্শী ও ডিজিটাল কনটেন্ট তৈরিতে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

কর্মস্থল: ঢাকা

বেতন: আলোচনা সাপেক্ষে।

অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী

আবেদনপত্র পাঠানোর ঠিকানা:

আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬
১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার ঢাকা-১২১৫।

ই-মেইল: [email protected]

(বি.দ্র: আবেদনপত্রে এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে)

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ইবনে সিনা ট্রাস্ট। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
ইবনে সিনায় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন চলবে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে এসিআই মোটরস লিমিটেড। আগ্রহীরা আগামী ২২ অক্টোবর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
নিয়োগ দিচ্ছে এসিআই মোটরস, প্রভিডেন্ট ফান্ডসহ পাবেন বিমা সুবিধাও
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
চাকরি দিচ্ছে ব্র্যাক এনজিও, আবেদন চলবে আরও ৬ দিন
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকার সময়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে ১০ হাজার ৮৩২ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে আট হাজার ৫৪২ জনকে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রতিযোগিতামূলক পরীক্ষা ছাড়াই শুধু জীবনবৃত্তান্তের ভিত্তিতে নিয়োগ দেওয়া হয়।
ইসলামী ব্যাংকে পরীক্ষা ছাড়াই ৮৫৪২ জন নিয়োগ
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি। আগ্রহীরা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন। 
এসএসসি পাসে ২ জেলায় চাকরি দেবে ওয়ালটন
আরও পড়ুন
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
আরটিভিতে আজ (২৩ সেপ্টেম্বর) যা দেখবেন
আরটিভির নীলফামারী জেলা প্রতিনিধি হাসান রাব্বি প্রধানের মায়ের ইন্তেকাল
আরটিভিতে আজ (২২ সেপ্টেম্বর) যা দেখবেন