এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক

আরটিভি নিউজ

মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫ , ০৮:১৯ পিএম


এইচএসসি পাসেই নিয়োগ দিচ্ছে ব্র্যাক
ফাইল ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক। সংস্থাটি মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী) বিভাগে অফিস সহকারী পদে জনবল নিয়োগ দেবে। ২০ আগস্ট থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ২৭ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম : ব্র্যাক
পদের নাম : অফিস সহকারী
বিভাগ : মাইগ্রেশন প্রোগ্রাম (প্রকল্প কর্মী)
পদসংখ্যা : নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা : এইচএসসি (উচ্চমাধ্যমিক পাস) 
অভিজ্ঞতা : অফিস সহকারী হিসেবে পূর্ব অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা প্রাধান্য পাবে। 

চাকরির ধরন : চুক্তিভিত্তিক 
বেতন : আলোচনা সাপেক্ষে 
অন্যান্য সুবিধা : উৎসব ভাতা, স্বাস্থ্য ও জীবন বীমা ও সংস্থার নীতিমালা অনুযায়ী আরো অন্যান্য সুবিধা।

আবেদনের শেষ সময় : ২৭ আগস্ট ২০২৫
আবেদন যেভাবে : আগ্রহী প্রার্থীরা বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে ও  আবেদন করতে এখানে ক্লিক করুন।

আরটিভি/এমএ -টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission