ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

মোংলা বন্দরে বড় নিয়োগ, ১৩৯ পদে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৩ মে ২০২৬, ১২:৪৯ পিএম
ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন মোংলা বন্দর কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটি বিভিন্ন গ্রেডে মোট ১৭টি ক্যাটাগরিতে ১৩৯ পদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেবে। আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে ২৯ এপ্রিল ২০২৬ থেকে।

পদের বিবরণ

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে রয়েছে চিকিৎসা কর্মকর্তা, অর্থ কর্মকর্তা, পরিসংখ্যান কর্মকর্তা, নিরাপত্তা কর্মকর্তা, প্রকৌশলী, ট্রাফিক অফিসারসহ একাধিক পদ।

উচ্চ বেতন স্কেলে যেমন রয়েছে চিকিৎসা কর্মকর্তা ও পরিসংখ্যান কর্মকর্তার পদ (২২,০০০–৫৩,০৬০ টাকা), তেমনি নিম্ন গ্রেডেও রয়েছে নিরাপত্তা প্রহরী, ফায়ারম্যান ও অন্যান্য সহায়ক পদ।

সবচেয়ে বেশি নিয়োগ দেওয়া হবে নিরাপত্তা প্রহরী পদে, যেখানে ১১৮ জন নেওয়া হবে।

আরও পড়ুন

যোগ্যতা ও বয়সসীমা

পদের ভিত্তিতে শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে এসএসসি থেকে শুরু করে স্নাতক ও স্নাতকোত্তর পর্যন্ত। কিছু পদে সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতাও প্রয়োজন।

১ মার্চ ২০২৬ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স সর্বনিম্ন ১৮ থেকে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে (কিছু নির্দিষ্ট পদের ক্ষেত্রে)।

আবেদন প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদন শেষে প্রার্থীরা www.mpajobsbd.com পোর্টালে লগইন করে আবেদনপত্র ও পেমেন্ট স্লিপ ডাউনলোড করতে পারবেন।

আবেদন ফি

পদভেদে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে—

  • ১ থেকে ৭ নম্বর পদে ২২৩ টাকা
  • ৮ থেকে ১০ নম্বর পদে ১৭২ টাকা
  • ১১ থেকে ১৩ নম্বর পদে ১২১ টাকা
  • ১৪ থেকে ১৭ নম্বর পদে ৬৯ টাকা

অনগ্রসর শ্রেণির প্রার্থীদের জন্য সব পদে ফি ৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে।

আবেদন শেষ

২৩ মে, ২০২৬, বিকাল ৫টা পর্যন্ত।

মোংলা বন্দর কর্তৃপক্ষের এই নিয়োগ বিজ্ঞপ্তি সরকারি চাকরির প্রস্তুতিপ্রত্যাশীদের জন্য বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে (বাকেশি) স্থায়ী পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
বাংলাদেশ ক্যাবল শিল্প লিমিটেডে ২৪ পদে স্থায়ী চাকরির সুযোগ, আবেদন অনলাইনে
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
দেশের অন্যতম শিল্পপ্রতিষ্ঠান আরএফএল গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির মানবসম্পদ (এইচআর) বিভাগে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার পদে ছয় জেলায় কর্মী নিয়োগ দেওয়া হবে।
অভিজ্ঞতা ছাড়াই ৬ জেলায় চাকরি দিচ্ছে আরএফএল গ্রুপ
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীন নদী গবেষণা ইনস্টিটিউটে (আরআরআই) ইন্টার্নশিপ করার সুযোগ তৈরি হয়েছে। দুই ধাপে মোট ১২ জনকে এ সুযোগ দেওয়া হবে।
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, মাসে ভাতা ১০০০০
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
অনলাইনের পর এবার শীঘ্রই বাজারে আসতে যাচ্ছে এশিয়া পোস্টের ছাপা পত্রিকা ‘দৈনিক এশিয়া পোস্ট’। এ জন্য পরিশ্রমী ও উদ্যমী সংবাদকর্মী খুঁজছে প্রতিষ্ঠানটি।
দৈনিক এশিয়া পোস্টে ৬২ জনের নিয়োগ বিজ্ঞপ্তি
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) ব্র্যাক। আগ্রহীরা আগামী ১১ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
আরও পড়ুন
গাজীপুরে কর্মস্থলে ফিরতে শুরু করেছেন শ্রমিকরা
ব্র্যাকে চাকরির সুযোগ, বেতন ছাড়াও রয়েছে নানান সুবিধা
ঢাকাসহ ৬ জেলায় চাকরি দেবে আরএফএল গ্রুপ, লাগবে যে যোগ্যতা
মার্কেন্টাইল ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন করতে পারবেন যারা