অভিজ্ঞতা ছাড়াই ১ হাজার জনকে নিয়োগ দেবে দারাজ

আরটিভি নিউজ

সোমবার, ১০ নভেম্বর ২০২৫ , ০৮:৪৬ এএম


অভিজ্ঞতা ছাড়াই ১ হাজার জনকে নিয়োগ দেবে দারাজ
ছবি: সংগৃহীত

অনলাইন শপিং মার্কেট প্লেস দারাজ বাংলাদেশ লিমিটেড জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।প্রতিষ্ঠানটি ‘ডেলিভারি ম্যান’ পদে ১ হাজার জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: দারাজ বাংলাদেশ লিমিটেড
পদের নাম: ডেলিভারি ম্যান
পদের সংখ্যা: ১০০০ জন

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমান
অভিজ্ঞতা: প্রযোজ্য নয়
বেতন: ১৫,০০০ থেকে ৪০,০০০ টাকা পর্যন্ত আয়ের সুযোগ

অন্যান্য সুযোগ-সুবিধা: পার্সেল প্রতি কমিশন ১৮ থেকে ৩০ টাকা, হাজিরা বোনাস ৪,০০০ টাকা, উৎসব ভাতা, কাস্টমারদের ফোন করার জন্য অফিস থেকে সিম দেওয়া হয়, দুর্ঘটনা জনিত চিকিৎসা সুবিধা ও জীবন বীমা সুবিধা।

চাকরির ধরন: চুক্তিভিত্তিক
প্রার্থীর ধরন: পুরুষ
বয়স: সর্বনিম্ন ১৮ বছর
কর্মস্থল: যেকোনো স্থান।

আবেদনের প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা: আগ্রহী প্রার্থীরা আগামী ২৪ নভেম্বর, ২০২৫ ইং তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

আরটিভি/এসকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission