৩১ পদে লোক নেবে টেলিযোগাযোগ অধিদপ্তর

আরটিভি নিউজ

সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ০৯:৫৮ পিএম


৩১ পদে লোক নেবে টেলিযোগাযোগ অধিদপ্তর
ছবি: সংগৃহীত

১৬তম ও ২০তম গ্রেডের ৩১ পদের জন্য জনবল নেবে টেলিযোগাযোগ অধিদপ্তর। আবেদনের তারিখ শেষ হবে আগামী ১৬ এপ্রিল। 

বিজ্ঞাপন

পদের নাম: পিএ কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ৬

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত এবং কম্পিউটার মুদ্রাক্ষরে শব্দের গতি প্রতি মিনিটে বাংলায় ২৫ শব্দ ও ইংরেজিতে ৩০ শব্দ।

বেতন স্কেল ও গ্রেড: ১২ হাজার ৫০০-৩০ হাজার ২৩০ টাকা (গ্রেড-১৪)

বিজ্ঞাপন

পদের নাম: অফিস সহায়ক

পদসংখ্যা: ২৫

বিজ্ঞাপন

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বেতন স্কেল ও গ্রেড: ১১ হাজার ৩০০-২৭ হাজার ৩০০ টাকা (গ্রেড-২০)

চলতি বছরের ১ মার্চে প্রার্থীর বয়স ১৮-৩২ বছর হতে হবে।

আরও পড়ুন

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীরা এ ওয়েবসাইটে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্ধারিত আবেদনপত্র পূরণ করতে পারবেন।

এক নম্বর পদের আবেদন ফি হচ্ছে ১০০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা।

দুই নম্বর পদের আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ বাবদ ছয় টাকাসহ মোট ৫৬ টাকা।

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদানের শেষ সময় ১৬ এপ্রিল ২০২৬, বিকেল ৫টা।

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission