নিউজ প্রেজেন্টার নিয়োগ দিচ্ছে আরটিভি

আরটিভি নিউজ

বুধবার, ২৫ মার্চ ২০২৬ , ০৪:২৪ পিএম


নিউজ প্রেজেন্টার নিয়োগ দিচ্ছে আরটিভি
ফাইল ছবি

আকর্ষণীয় বেতনে নিউজ প্রেজেন্টার নিয়োগ দিচ্ছে দেশের শীর্ষস্থানীয় টেলিভিশন চ্যানেল আরটিভি। আগ্রহীদেরকে আগামী ১৫ এপ্রিলের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৫ মার্চ) এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আরটিভি কর্তৃপক্ষ।

আবেদনকারীকে স্বীকৃত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক পাস হতে হবে। এছাড়া, স্নাতক পর্যায়ে অধ্যনরতদেরও আবেদনের জন্য উৎসাহিত করা হচ্ছে।

বিজ্ঞাপন

অন্যান্য যোগ্যতার মধ্যে বাংলা ও ইংরেজি ভাষায় শুদ্ধ উচ্চারণে পারদর্শীতা থাকতে হবে। সেইসঙ্গে বাচনভঙ্গিতে বিশেষত্ব থাকতে হবে। 

এছাড়া, দেশ-বিদেশের রাজনীতি, অর্থনীতি, ক্রীড়া ও সাংস্কৃতিক ঘটনাপ্রবাহ সম্পর্কে বিপুল আগ্রহ এবং জ্ঞান থাকতে হবে। পাশাপাশি আবেদনকারীকে স্মার্ট ও সুদর্শন হতে হবে।  

বিজ্ঞাপন

d2017575-2743-4bd4-ad6c-e370571ee1ae

আগ্রহীদেরকে সদ্য তোলা ছবিসহ জীবনবৃত্তান্ত সরাসরি অথবা ই-মেইলে পাঠাতে হবে।

বিজ্ঞাপন

সরাসরি আবেদন পাঠানোর ঠিকানা: আরটিভি, বিএসইসি ভবন, লেভেল-৬, ১০২ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫। সরাসরি আবেদনের ক্ষেত্রে আবেদনপত্র এবং খামের ওপর অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। 

ই-মেইলে আবেদন পাঠানোর ঠিকানা: ncacareer@rtvbd.tv

আবেদনের শেষ তারিখ: ১৫ এপ্রিল, ২০২৬

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission