বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরির সুযোগ

আরটিভি নিউজ

শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ০৭:৩৬ পিএম


বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডে চাকরির সুযোগ
ছবি: সংগৃহীত

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ড নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় এবং বিভাগীয় কার্যালয়সমূহে ৯ থেকে ১৬তম গ্রেডের ১১টি ক্যাটাগরিতে মোট ৫৬ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

১. পদের নাম ও সংখ্যা: সহকারী পরিচালক ৩টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

২. পদের নাম ও সংখ্যা: গবেষণা কর্মকর্তা ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: সমাজকল্যাণ/সমাজকর্ম/সমাজবিজ্ঞান/অর্থনীতি/লোকপ্রশাসন/রাষ্ট্রবিজ্ঞান/জনসংখ্যা বিজ্ঞান/নৃ-বিজ্ঞানে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি পাস।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৩. পদের নাম ও সংখ্যা: সহকারী প্রোগ্রামার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৪. পদের নাম ও সংখ্যা: সহকারী মেইনটেন্যান্স ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং/ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা (গ্রেড-৯)

৫. পদের নাম ও সংখ্যা: পরিবহন কর্মকর্তা ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং-এ ডিপ্লোমা এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১৬,০০০-৩৮,-৬৮০ টাকা (গ্রেড-১০)

৬. পদের নাম ও সংখ্যা: হিসাবরক্ষক ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

আরও পড়ুন

৭. পদের নাম ও সংখ্যা: কম্পিউটার অপারেটর ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি।

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

৮. পদের নাম ও সংখ্যা: ক্যাশিয়ার ১টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি। কম্পিউটার ব্যবহারে দক্ষতা।

বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)

৯. পদের নাম ও সংখ্যা: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ১৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১০. পদের নাম ও সংখ্যা: ডেটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর ৯টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: এইচএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

১১. পদের নাম ও সংখ্যা: গাড়িচালক ২টি
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: জেএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ।

বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)

বয়সসীমা: ১৫ জুন ২০২৬ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হবে।

আবেদন ফি: ১ থেকে ৫ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ২২৩ টাকা। ৬ থেকে ১১ নম্বর পদের আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ মোট ১১২ টাকা। সব গ্রেডের অনগ্রসর (ক্ষুদ্র নৃগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ) প্রার্থীদের জন্য আবেদন ফি টেলিটক সার্ভিস চার্জসহ ৫৬ টাকা।

আবেদনের নিয়ম: পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা লিংকে গিয়ে bkkb. teletalk. com. bd আবেদনপত্র পূরণ করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদনের শেষ সময়: ২০ জুলাই ২০২৬, বিকেল ৪টা।

আরটিভি/এমএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission