ডেসকোতে ১৫ পদে ২২৯ জন নিয়োগ

আরটিভি অনলাইন রিপোর্ট

শনিবার, ১৭ নভেম্বর ২০১৮ , ০৮:৪৩ পিএম


ডেসকোতে ১৫ পদে ২২৯ জন নিয়োগ

ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৫টি পদে ২২৯ জন নিয়োগ দেয়া হবে। যোগ্যতা থাকলে, আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারেন। ৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করা যাবে।

পদের নাম ও সংখ্যা: সহকারী প্রকৌশলী (টেকনিক্যাল) ৩৮টি, সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ৪টি, উপ-সহকারী প্রকৌশলী (টেকনিক্যাল) ৬৭টি, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) ৭টি, জুনিয়র সহকারী ব্যবস্থাপক (অর্থ) ২০টি, সহকারী কেবল জয়েন্টার ২টি, অফিস সহকারী/অফিস সহকারী (বিলিং/রেভিনিউ/স্টোর/ভেন্ডিং)/ফিল্ড সহকারী ১৭টি, সাব-স্টেশন অ্যাটেনডেন্ট ২৮টি, মেশিন অপারেটর ২টি, অ্যাসিসটেন্ট কমপ্লেইন্ট সুপারভাইজার ২২টি, সহকারী লাইনম্যান ৫টি, রিসেপশনিস্ট ৯টি, ইলেক্ট্রিশিয়ান ২টি, স্পেশাল গার্ড ৪টি ও বার্তাবাহক ২টি।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে বিস্তারিত বিজ্ঞপ্তিতে দেয়া আছে।

চাকরিভেদে বেতন: ১৫ হাজার ৫০০ টাকা থেকে ৫১ হাজার টাকা।

বয়স: স্পেশাল গার্ড ব্যতীত অন্য সকল পদের জন্য বয়সসীমা ০৩/১২/২০১৮ তারিখে সর্বোচ্চ ৩০ বছর। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ ৩২ বছর। স্পেশাল গার্ড এর বয়সমীমা সর্বোচ্চ ৪০ বছর।

আবেদন প্রক্রিয়া: অনলাইনে ডেসকোর ওয়েবসাইট https://desco.org.bd/ এ প্রবেশ করে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদনের শেষ তারিখ: ০৩ ডিসেম্বর ২০১৮ রাত ১২টা।

জেএম/পি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission