সৃজনশীল ও দক্ষ জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবকল্যাণমূলক সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটি কন্টেন্ট রাইটার ও গ্রাফিক ডিজাইনার পদে মোট ৩ জন জনবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
যেসব পদে নিয়োগ দেওয়া হবে
১. কন্টেন্ট রাইটার (নিউজলেটার ও কমিউনিকেশন)
পদসংখ্যা: ২
২. গ্রাফিক ডিজাইনার (নিউজলেটার ও ডাটা ভিজ্যুয়ালাইজেশন)
পদসংখ্যা: ১
যোগ্যতাসমূহ
- সৃজনশীল বাংলা লেখায় দক্ষতা
- ফিচার ও কপিরাইটিংয়ে অভিজ্ঞতা
- মাঠ পর্যায়ের তথ্য সহজ ও হৃদয়স্পর্শীভাবে উপস্থাপন করার সক্ষমতা
- Adobe InDesign, Illustrator ও Photoshop-এ দক্ষতা
- ইনফোগ্রাফিক ও লে-আউট ডিজাইনে অভিজ্ঞতা
- প্রিন্ট ও ডিজিটাল কনটেন্ট ডিজাইনে পারদর্শিতা
কাজের ধরন ও কর্মস্থল
কাজ: ফুলটাইম (অফিস ভিত্তিক)
কর্মস্থল: ঢাকা (আস-সুন্নাহ ফাউন্ডেশনের প্রধান কার্যালয়)
দায়িত্বসমূহ
নিয়োগপ্রাপ্তদের দায়িত্বের মধ্যে থাকবে—
- নিউজলেটার ও বার্ষিক প্রতিবেদনের জন্য কভার স্টোরি ও ফিচার লেখা
- মাঠপর্যায়ে প্রকল্পের বাস্তব চিত্র তুলে ধরা
- প্রকল্পের অগ্রগতি ও পরিসংখ্যান সংকলন
- ইনফোগ্রাফিক ও ভিজ্যুয়াল ডাটা উপস্থাপন
- প্রিন্ট ও ডিজিটাল প্রকাশনার জন্য আধুনিক লে-আউট ডিজাইন
বেতন ও সুবিধা
- মাসিক বেতন: ২৫,০০০ থেকে ৪০,০০০ টাকা
- বছরে ২টি ঈদ বোনাস
- বার্ষিক ইনক্রিমেন্টের সুযোগ
- দুপুরের খাবারের ব্যবস্থা
- সুশৃঙ্খল ও দ্বীনি কর্মপরিবেশ
অতিরিক্ত শর্ত
প্রার্থীদের আস-সুন্নাহ ফাউন্ডেশন-এর লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। প্রয়োজনে ফিল্ড ভিজিট করার মানসিকতা থাকতে হবে।
আবেদন যেভাবে
আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন লিংক থেকে জানা যাবে।
যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।
আরটিভি/জেএমএ



