বিএসএমএমইউর ১৩৮ চিকিৎসকের বিষয়ে সিদ্ধান্ত ২১ মে

আরটিভি অনলাইন রিপোর্ট

বুধবার, ১৭ মে ২০১৭ , ০২:২৮ পিএম


বিএসএমএমইউর ১৩৮ চিকিৎসকের বিষয়ে সিদ্ধান্ত ২১ মে

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১শ’ ৩৮ জন চিকিৎসকের নিয়োগ বৈধ কিনা সে বিষয়ে করা রিভিউ আবেদনের আদেশ আসছে ২১ মে।

বিজ্ঞাপন

চিকিৎসকদের পৃথক ৫ আবেদনের শুনানি শেষে বুধবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন ৫ বিচারপতির আপিল বেঞ্চ এ দিন ঠিক করেন।

আদালতে আবেদনকারী চিকিৎসকদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ, কামরুল হক সিদ্দিকী, এ এম আমিন উদ্দিন ও আইনজীবী শরীফ ভূঁইয়া। আর বিএসএমএমইউর পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও তানজিব উল আলম।

বিজ্ঞাপন

এর আগে গেলো বছরের ২৯ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ১শ’৩৮ চিকিৎসকের মধ্যে যোগ্যদের কীভাবে চাকরিতে রাখা যায়, সে ব্যাপারে মতামত জানাতে নির্দেশ দেন আপিল বিভাগ। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে অ্যাটর্নি জেনারেলকে প্রতিবেদন দিতে বলা হয়।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০০৫ সালের ১৮ অক্টোবর চিকিৎসক নিয়োগের বিজ্ঞপ্তি দেয় বিএসএমএমইউ কর্তৃপক্ষ। এর সূত্র ধরে ২০০৫ সালের ডিসেম্বর থেকে ২০০৬ সালের জানুয়ারি পর্যন্ত কয়েক শ’ ডাক্তার নিয়োগ দেয়া হয়।

বিজ্ঞাপন

পরে ওই বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) বর্তমান সভাপতি অধ্যাপক এম ইকবাল আর্সলান। রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট নিয়োগ বিজ্ঞপ্তি অবৈধ ঘোষণা করেন।

হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেন নিয়োগপ্রাপ্ত চিকিৎসকেরা। শুনানির পর আপিল বিভাগে এই আবেদন খারিজ হয়। পরে খারিজের আদেশ রিভিউ চেয়ে ১শ’১০ জন চিকিৎসক আবেদন করেন। শুনানি নিয়ে গেলো বছরের ৪ সেপ্টেম্বর আপিল বিভাগ রিভিউ গ্রহণ করে আপিলের অনুমতি দেন।

বিজ্ঞাপন

এইচটি/ এমকে 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission