ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর প্রশ্নে হাইকোর্টের রুল

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ মে ২০২৬, ০৮:১৯ পিএম
ছবি: সংগৃহীত

গ্রামীণ ব্যাংকের সুদের হার কমানোর প্রশ্নে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৮ মে) সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী মাসুদ আর সোবহানের জনস্বার্থে করা রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মো. জিয়াউল হকের হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করেন।

এদিন আদালতে শুনানিতে ছিলেন রিটকারী আইনজীবী মাসুদ আর সোবহান ও ফাতেমা এস চৌধুরী। শুনানি শেষে আদালত রুলে দেশের গ্রামাঞ্চলে ভূমিহীন ঋণগ্রহীতাদের থেকে তফসিলি ব্যাংকের তুলনায় গ্রামীণ ব্যাংকের নেয়া বেশি ক্ষুদ্রঋণের সুদের হার কমাতে কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে চেয়েছেন।

আরও পড়ুন

৪ সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও বর্তমান উপদেষ্টা ও পরামর্শক ড. মুহাম্মদ ইউনূসকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুল জারির বিষয়ে আইনজীবী ফাতেমা এস চৌধুরী গণমাধ্যমকে বলেন, গ্রামীণ ব্যাংকের সুদহার তফসিলি ব্যাংকের সমান আনার জন্য আদালত রুল দিয়েছেন। যেহেতু গ্রামীণ ব্যাংকের সুদহার ২০ ভাগ বা তার উপরে, তাই আমরা চিঠি দিয়েছিলাম। তবে তারা আমাদের সুদের হার বলেনি। তারা বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলবে বলে জানিয়েছিল।


আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর কামরাঙ্গীরচরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জামাল নামে একজনের মৃত্যুদণ্ডের ও ৫ লাখ টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। জরিমানা অনাদায়ে আসামির স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।
স্ত্রী বাড়িতে না থাকায় কিশোরীকে ঘরে নিয়ে ধর্ষণ: সেই আসামির মৃত্যুদণ্ড
সালমান শাহ হত্যা / সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা হত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেনি তদন্ত সংস্থা। ফলে প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ৫ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
সামীরাসহ ১১ জনের বিরুদ্ধে প্রতিবেদন দাখিলের তারিখ ফের পেছালো
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনকে ন্যাম ভবনে এই সংসদ সদস্যের শয়নকক্ষের বারান্দায়ও ঘুমাতে হতো বলে জানা গেছে। এছাড়া প্রথমে তাকে মৌখিকভাবে বিয়ে করেন বলে আদালতকে জানিয়েছে মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের তেজগাঁও জোনের পরিদর্শক মোহাম্মদ সালাউদ্দিন।
রিমান্ডে পুলিশকে নতুন তথ্য জানালেন এমপি নজরুল
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
জাতীয় সংসদের প্রথম তিন অধিবেশনে পাস হয় শতাধিক আইন। এর মধ্যে উল্লেখযোগ্য গুম প্রতিরোধ আইন, মানবাধিকার কমিশন আইন ও সম্পত্তি হস্তান্তর আইন।
গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত
আরও পড়ুন
জবির ১৩ শিক্ষক পদে নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম স্থগিত
হাইকোর্টের পর এবার শিল্পকলার সামনে ককটেল বিস্ফোরণ
এবার হাইকোর্টের সামনে ককটেল বিস্ফোরণ
হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি, কমবে মামলার চাপ