চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম), আরটিভি নিউজ

সোমবার, ২৭ মে ২০২৪ , ০১:০৪ পিএম


চট্টগ্রামে নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে যুবকের মৃত্যু
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের বায়েজিদ থানাধীন টেক্সটাইল আবাসিক এলাকায় নির্মাণাধীন ভবনের দেয়াল ধসে এক যুবকের মৃত্যু হয়েছে। তার নাম সাইফুল ইসলাম হৃদয় (২৬)। 

সোমবার (২৭ মে) সকালে চন্দননগর বেলতলায় এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের বায়েজিদ বোস্তামী স্টেশনের কর্মকর্তা মো. কামরুজ্জামান।

তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে কাজ করছে। 

এ ঘটনায় অন্য কেউ নিখোঁজ রয়েছেন কিনা তা তল্লাশি চালিয়ে দেখা হচ্ছে বলেও জানান ফায়ার সার্ভিসের কর্মকর্তা।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission