আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

আরটিভি নিউজ

সোমবার, ৩০ মার্চ ২০২৬ , ০৪:৪৮ পিএম


আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা
মুফতি আমির হামজা। ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ বলাসহ অশালীন মন্তব্য করায় সিরাজগঞ্জের আদালতে কুষ্টিয়ার সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) দুপুরে সিরাজগঞ্জ সদর আমলি আদালতে অ্যাড. এস.এম. নাজমুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। বিচারক সুমন কুমার কর্মকার মামলাটি আমলে নিয়ে আদেশের অপেক্ষায় রেখেছেন।

আরও পড়ুন

মামলার বাদী অ্যাড. এসএম নাজমুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ একজন সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান। তিনি জেলায় বিভিন্ন মসজিদ, মাদরাসা ও কবরস্থানের উন্নয়নের সঙ্গে জড়িত। ২৬ মার্চ মুক্তিযোদ্ধাদের সম্মানিত করতে বক্তব্য দিয়েছেন। সেই বক্তব্যকে কেন্দ্র করে আমির হামজা বিদ্যুৎ মন্ত্রীকে ‘আপাদমস্তক নাস্তিক’ বলে তার সম্মানহানি করেছেন। এ কারণে আমির হামজার বিরুদ্ধে দণ্ডবিধি ৫০০ ধারায় শত কোটির মানহানি মামলা করা হয়েছে। আদালত মামলাটি আমলে নিয়ে আদেশের জন্য রেখেছেন।

বিজ্ঞাপন

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission