কবর থেকে তোলা হলো রাউধার লাশ (ভিডিও)

আরটিভি অনলাইন রিপোর্ট, রাজশাহী

সোমবার, ২৪ এপ্রিল ২০১৭ , ১১:১১ এএম


কবর থেকে তোলা হলো রাউধার লাশ (ভিডিও)

ফের ময়নাতদন্তের জন্য কবর থেকে তোলা হলো রাজশাহী ইসলামি ব্যাংক মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও আন্তর্জাতিক মডেল রাউধার মরদেহ।

বিজ্ঞাপন

সোমবার সকাল ১০টার দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ড. রক্তিম চৌধুরীর উপস্থিতিতে নগরীর হেতেম খাঁ কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।  

এ ময়নাতদন্তের জন্য তিন সদস্যের মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে। 

বিজ্ঞাপন

লাশ উত্তোলনের সময় আরো উপস্থিত ছিলেন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার শফি ইকবাল, মামলার তদন্তকারী কর্মকর্তা আসমাউল হোসেন।

গেলো ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে রাউধার মরদেহ উদ্ধার করা হয়। তখন পুলিশ জানিয়েছিল, ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে রাউধা আত্মহত্যা করেছে। তবে পুলিশ পৌঁছানোর আগেই তার সহপাঠীরা রাউধার ঝুলন্ত লাশ নামিয়ে ফেলে।  ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে প্রথম ময়নাতদন্ত হয়।

বিজ্ঞাপন

আর/এসএস 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission