ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

প্রেমের বিয়ে থেকে হত্যা, বেরিয়ে এলো ভয়াবহ তথ্য

আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ জুলাই ২০২৬, ০৯:৩৭ এএম
ছবি: সংগৃহীত

সাতক্ষীরার দেবহাটায় অভিযান চালিয়ে ঝিনাইদহের চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার প্রধান আসামি সাঈদ মেহেদীকে (৩০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (১৬ জুলাই) রাত ১০টা ২০ মিনিটে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৬-এর অধিনায়ক লে. কর্নেল নিস্তার আহমেদ।

তিনি জানান, র‌্যাব-৬ সিপিসি-৩ যশোর এবং সিপিসি-১ সাতক্ষীরা ক্যাম্পের যৌথ দল গোপন সংবাদের ভিত্তিতে ১৬ জুলাই রাতে দেবহাটা থানার পারুলিয়া বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় চাঞ্চল্যকর আফিয়া আক্তার খুশি হত্যা মামলার মূলহোতা এবং এজাহারনামীয় ১নং পালাতক আসামি সাঈদ মেহেদীকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আসামিকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আফিয়া আক্তার খুশির সঙ্গে সাঈদ মেহেদীর দুই বছর আগে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গোপনে বিয়ে করে ঝিনাইদহ শহরে বসবাস করে আসছিলেন দুজনে। বিয়ের পর থেকেই খুশির সঙ্গে সাইদ মেহেদীর পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো। খুশিকে প্রায় সময় মারধর করতেন। ১৩ মে সকালে তাকে হত্যা করে পালিয়ে যান মেহেদী।

আরও পড়ুন

ওই দিন সকাল ৭টার দিকে প্রতিবেশী নাইটগার্ড বদর উদ্দিন মোল্যা রুমের দরজা খোলা দেখে ভেতরে প্রবেশ করে খুশিকে ঘরের মেঝেতে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। এরপর তিনি বাড়ির মালিক বেবী করিমকে জানান। বেবী করিম ঝিনাইদহ সদর থানায় জানালে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় সাইদ মেহেদীকে আসামি করে ঝিনাইদহ সদর থানায় মামলা করেন খুশির বাবা। এরপর আসামিকে ধরতে অভিযানে নামে র‍্যাব।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
কক্সবাজারের উখিয়া সীমান্তে নাফ নদীর পানির নিচ দিয়ে ইয়াবা পাচারের অভিনব কৌশলের সন্ধান পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
নদীর ওপরে মাছ ধরার ভান, নিচ দিয়ে এলো ৩০ লাখ ইয়াবা
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ প্রতিপাদ্যে ভোলার মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে র‍্যালি, মহড়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
মনপুরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের একটি মহড়া চলাকালে দলটির চরম অব্যবস্থাপনা, দায়িত্বহীনতা ও সরঞ্জামের বেহাল দশা ফুটে উঠেছে।
ফায়ার সার্ভিসের মহড়ায় বেহাল দশা: সিলিন্ডারে নেই গ্যাস, বিকল রোটারি মেশিন
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
রংপুরের পীরগঞ্জে নির্মাণাধীন পৌরসভার নতুন ব্লিডিংয়ের ছাদ ধসে দুই শ্রমিক নিহত হয়েছেন। এ সময় আরও তিন শ্রমিক আহত হন।
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
বান্দরবানে নবাগত জেলা প্রশাসক মিজ নাজনীন সুলতানার সঙ্গে জেলার কর্মরত সাংবাদিকদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবানে সাংবাদিকদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
আরও পড়ুন
অন্তঃসত্ত্বা ১২ বছরের মাদরাসাছাত্রী, পালালেন শিক্ষকসহ ৩ জন
স্বামীর মোটরসাইকেলে স্কুলে যাচ্ছিলেন শিক্ষিকা, মুহূর্তেই পিষে দিলো ট্রাক
অচেতন শিশুকে ফেলে পালাচ্ছিলেন বৃদ্ধ, অতঃপর...
চিংড়ির হ্যাচারিতে সৌর প্যানেল, উৎপাদন হবে ৭০ হাজার ইউনিট বিদ্যুৎ