পুর ভরা ক্ষীরসা পটল

লাইফস্টাইল ডেস্ক

সোমবার, ০৬ নভেম্বর ২০১৭ , ০৪:১৮ পিএম


পুর ভরা ক্ষীরসা পটল

অনেক তো হলো পটলের ভাজি, তরকারি ও সবজি খাওয়া। এবার স্বাদ বদলাতে পটল রান্নায় নিয়ে আসতে পারেন কিছুটা ভিন্নতা।

ঝামেলা ছাড়া খুব সহজেই পটল দিয়ে তৈরি করে ফেলতে পারেন ভিন্ন স্বাদের রেসিপি।

তাহলে আর দেরি কেনো জেনে নিন ভিন্ন স্বাদের পুর ভরা ক্ষীরসা পটল রেসিপি।

উপকরণ : পটল  ৬ টি, পুরের জন্যে পেস্ট ১ কাপ (কাজু, পেস্তা, খেজুর ও মাওয়া পেস্ট করে চিনি ও ঘি দিয়ে মাখিয়ে রাখতে হবে), তরল দুধ ১ কেজি, গুঁড়া দুধ আধা কাপ, চিনি আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ।

প্রণালী : পটলের খোসা ফেলে দিয়ে মাঝখান থেকে অল্প করে চিরে দানাগুলো সাবধানে বের করে আনতে হবে।

খেয়াল রাখতে হবে পটল যেন দু’ভাগ না হয়ে যায়। এবার একটু পানিতে হালকা ভাঁপ দিয়ে নিন।

তারপর পানি ঝরিয়ে সুতি কাপড় দিয়ে আলতোভাবে পটলগুলো মুছে নিন। এরপরে পটলের ভেতর পুর ভরে ঘিয়ে ভেজে তুলে রাখুন।

অন্য একটি পাত্রে তরল ও গুঁড়া দুধ, চিনি, এলাচ, দারুচিনি মিশিয়ে জ্বাল দিন। ঘন করুন। এবার এলাচ ও দারুচিনি তুলে ফেলে দিন।

ভেজে রাখা পটলগুলো ঘন দুধে দিয়ে জ্বাল কমিয়ে আরো ৫-১০ মিনিট রেখে দিন।

আরো একটু মাখো মাখো হয়ে এলে নামিয়ে ঠাণ্ডা করে পেস্তা, কাজু কুচি ও কিশমিশ ছড়িয়ে পরিবেশন করুন।

আরকে/জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission