ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

উচ্চ-প্রোটিনযুক্ত সকালের নাস্তার ৫ ঝটপট রেসিপি 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ মে ২০২৬, ১০:১০ এএম
ছবি: সংগৃহীত

সকালের নাশতায় স্বাস্থ্যকর ও দ্রুত তৈরি করা যায় এমন খাবারের চাহিদা এখন অনেক বেড়েছে। ব্যস্ত জীবনে শরীর ঠিক রাখতে পুষ্টিকর খাবার বেছে নিচ্ছেন অনেকেই। এমন সময় সামনে এসেছে সহজে তৈরি করা যায় এমন ৫টি পুষ্টিকর রেসিপি। এতে থাকা উচ্চ-প্রোটিন রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখার সঙ্গে সঙ্গে শরীরকে রাখবে শক্তিশালী ও সতেজ।

চলুন দেখে নেওয়া যাক ৫টি সহজ রেসিপি—

১. রাস্পবেরি-কলা দই পারফে

উপকরণ:

  • ১ কাপ কম চর্বিযুক্ত ঘন ছাঁকা দই
  • ১টি ছোট কলা (কাটা)
  • ১ কাপ রাস্পবেরি
  • ২ টেবিল চামচ কুচানো ভাজা কাঠবাদাম

প্রস্তুত প্রণালী:

একটি জারে প্রথমে অর্ধেক দই দিন। এরপর অর্ধেক কলা, অর্ধেক রাস্পবেরি ও ১ টেবিল চামচ বাদাম দিন। এরপর আবার একইভাবে বাকি উপকরণগুলো স্তরে স্তরে সাজিয়ে পরিবেশন করুন।

২. কমলা-আম দিয়ে তিসি বীজের পানীয়

উপকরণ:

  • ১টি বড় কমলা
  • ১ কাপ হিমায়িত আমের টুকরো
  • সোয়া ১ কাপ ঘন ছাঁকা দই
  • আধা কাপ বরফ
  • আধা কাপ পানি
  • ৩ টেবিল চামচ গুঁড়া তিসি বীজ
  • সামান্য ভ্যানিলা এসেন্স

প্রস্তুত প্রণালী:

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে প্রায় ১ মিনিট ভালোভাবে ব্লেন্ড করুন। এরপর গ্লাসে ঢেলে পরিবেশন করুন। চাইলে কমলার টুকরো দিয়ে সাজাতে পারেন।

৩. চকলেট-স্ট্রবেরি দই পানীয়

উপকরণ:

  • চার ভাগের তিন ভাগ পরিমাণ কাপ সয়া দুধ
  • ১টি কলা (কাটা)
  • ১ কাপ স্ট্রবেরি
  • আধা কাপ ঘন ছাঁকা দই
  • আধা টেবিল চামচ কোকো গুঁড়া
  • ২টি বরফ কিউব

প্রস্তুত প্রণালী:

সব উপকরণ একসাথে ব্লেন্ডারে দিয়ে মসৃণ করে নিন। ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন।

আরও পড়ুন

৪. ফল ও বাদামসহ ওটস পায়েস

উপকরণ:

  • আধা কাপ ওটস
  • ১ কাপ দুধ
  • এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ ঘন ছাঁকা দই
  • এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ কাটা আপেল
  • ১ টেবিল চামচ আখরোট

প্রস্তুত প্রণালী:

ওটস ও দুধ ফুটিয়ে নরম ও ঘন করে নিন। এরপর চুলা থেকে নামিয়ে ঢেকে ২ মিনিট রাখুন। উপরে দই, আপেল ও বাদাম দিয়ে পরিবেশন করুন।

৫. কমলা-ম্যাংগো উচ্চ প্রোটিন পানীয়

উপকরণ:

  • ১ কাপ কমলার রস
  • ১ কাপ হিমায়িত আম
  • ১ কাপ সয়া দুধ
  • আধা কাপ ঘন ছাঁকা দই
  • এক-চতুর্থাংশ বা চার ভাগের এক ভাগ কাপ প্রোটিন গুঁড়া
  • ১ টেবিল চামচ মধু বা মেপল সিরাপ

প্রস্তুত প্রণালী:

সব উপকরণ ব্লেন্ডারে দিয়ে ভালোভাবে ব্লেন্ড করুন। মসৃণ হলে গ্লাসে ঢেলে পরিবেশন করুন।

এই রেসিপিগুলো শুধু স্বাস্থ্যকরই নয়, বরং ব্যস্ত সকালে দ্রুত তৈরি করে নেওয়ার জন্যও একেবারে উপযুক্ত।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
স্মৃতিশক্তি ধরে রাখা ও আলঝেইমারের ঝুঁকি কমাতে অনেকেই ওমেগা-৩ সাপ্লিমেন্ট গ্রহণ করেন। তবে নতুন এক ক্লিনিক্যাল পরীক্ষায় দেখা গেছে, সাপ্লিমেন্ট গ্রহণে রক্ত ও মস্তিষ্কের তরলে ওমেগা-৩-এর মাত্রা বাড়লেও স্মৃতিশক্তি, চিন্তাশক্তি কিংবা মস্তিষ্কের স্মৃতিসংশ্লিষ্ট অংশের আকারে উল্লেখযোগ্য উন্নতি হয়নি।
স্মৃতিশক্তি বাড়াতে ওমেগা-৩ সাপ্লিমেন্ট কি আসলেই কাজে আসে
আরও পড়ুন
সুস্বাদু ডিম চপ ঘরে তৈরির রেসিপি জেনে নিন
যেভাবে মজাদার চিকেন চপ, ঘরেই বানাবেন সহজ রেসিপিতে
পেশওয়ারি বিফ রান্নার রেসিপি জেনে নিন
চিকেন এগ ব্রেড বল তৈরি করবেন যেভাবে