ঈদ স্পেশাল নবাবি সেমাই

আরটিভি নিউজ

শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ০১:০৯ পিএম


ঈদ স্পেশাল নবাবি সেমাই
ছবি: সংগৃহীত

বাঙালি সংস্কৃতিতে মিষ্টিজাতীয় খাবার একটি বিশাল অংশজুড়ে রয়েছে। এ ছাড়া ভারি খাওয়ার পর বাঙালিদের মিষ্টি ছাড়া চলেই না। আর ঈদে তো মিষ্টি খাবার হিসেবে সেমাই ছাড়া কল্পনা করাই যায় না। খাবারে পরিপূর্ণতা আনতে খুব কম সময়ে তাই তৈরি করে নিতে পারেন ঈদ স্পেশাল নবাবি সেমাই। মজাদার এই খাবারটি ঈদের আনন্দ বাড়িয়ে তুলবে আরও কয়েক গুণ।

বিজ্ঞাপন

প্রয়োজনীয় উপকরণ

বাড়িতে রাবড়ি পায়েস তৈরি করতে আপনার লাগবে লাচ্ছা সেমাই ২৫০ গ্রাম, তরল দুধ ২ লিটার, গুঁড়ো দুধ ৫ কাপ, ঘি ১ টেবিল চামচ, কনডেনসড মিল্ক ১ কাপ, চিনি ২ টেবিল চামচ, কাজুবাদাম কুচি ২ টেবিল চামচ, পেস্তাবাদাম কুচি ১ চা-চামচ, কিশমিশ ১ টেবিল চামচ, শুকনো লাল চেরি ১ টেবিল চামচ, মাওয়া ৩ টেবিল চামচ, জাফরান দুটি ছোট পাপড়ি, লবণ পরিমাণমতো।

বিজ্ঞাপন

যেভাবে তৈরি করবেন 

প্রথমে সসপ্যানে ঘি দিয়ে লাচ্ছা সেমাই বাদামি করে ভেজে নিন। এবার এতে ২ কাপ গুঁড়া দুধ দিয়ে ভালোভাবে ভাজুন আরও ১ মিনিটের মতো।

বিজ্ঞাপন

ভাজা হয়ে গেলে একটি প্লেটে তা উঠিয়ে আলাদা করে এক পাশে রাখুন। এবার সেই সসপ্যানে তরল দুধ ফুটিয়ে ঘন করে নিন। দুধ ফুটে এলে এতে যোগ করুন ঘি। দুধ ঘন হয়ে গেলে এতে দিয়ে দিন গুঁড়া দুধ। এ পর্যায়ে ২ মিনিট অপেক্ষা করুন ঘন হয়ে যাওয়া পর্যন্ত। ঘন ক্ষীর হয়ে গেলে তা চুলা থেকে নামিয়ে ফেলুন।

এবার একটি পাত্রে প্রথমে কিছু ভাজা সেমাই দিয়ে একটি স্তর তৈরি করুন। দ্বিতীয় স্তরে দুধের তৈরি ক্ষীর দিন। এর ওপর তৈরি করুন কনডেনসড মিল্কের লেয়ার। তার ওপর ভাজা সেমাইয়ের স্তর দিন আরও একবার। ওপরে কাজুবাদাম, পেস্তাবাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিন। ডিপ ফ্রিজে ১০-১৫ মিনিট রাখার পর পরিবেশন করুন মজাদার এই সেমাই।

বিজ্ঞাপন

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission