১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে কনে, ভিডিও ভাইরাল

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ৩০ জুলাই ২০২১ , ১০:৩৮ এএম


১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে কনে, ভিডিও ভাইরাল
লেহেঙ্গা বিয়ের পিঁড়িতে কনে

১০০ কেজির লেহেঙ্গা পরে বিয়ের পিঁড়িতে বসেছেন কনে। বিশাল ওজনের পোশাক পরে বিয়ের পিঁড়িতে বসার সেই ভিডিও এখন নেটমাধ্যমে ভাইরাল হয়েছে। নেটাগরিকরা তো অবাক হচ্ছেন এই ভেবে যে, এত বড় মাপের লেহেঙ্গা কিভাবে সামলেছেন ওই নারী। ঘটনাটি ঘটেছে পাকিস্তানে।

বিজ্ঞাপন

প্রতিটি মানুষই বিয়ের দিন স্মরণীয় করে রাখতে চান। দিনটিতে অনেক বিশেষ মুহূর্ত তৈরি হয়। তবে কী স্মরণীয় করে রাখার জন্যই ১০০ কেজির বিশাল এই লেহেঙ্গা? কনের এই সাজ দেখে বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরাও অবাক হয়েছেন।

আজকাল সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বিয়ের বিভিন্ন আয়োজনের ভিডিও ভাইরাল হয়। কিন্তু পাকিস্তানের এই কনের কাণ্ডে অনেকেই লিখেছেন, জীবনে এমন ঘটনা দেখিনি।

বিজ্ঞাপন

ঝলমলে লেহেঙ্গায় রয়েছে হাতের সেলাইয়ের কাজ। কনের বসার জায়গা থেকে কয়েকহাত দূর পর্যন্ত ছড়িয়ে রয়েছে লেহেঙ্গা। আবার বেশ কয়েকজন সেই লেহেঙ্গার একদিক ধরেও আছেন। এতে অবশ্য পুরোটা সবাই দেখতে পাচ্ছেন। লেহেঙ্গার দৈর্ঘ্য এতটাই বেশি যে, বর-কনের বসার মঞ্চ পুরোটাই ঢেকে গেছে। তবে বরের সাজে বিশেষ কিছু নেই। সাধারণ শেরওয়ানি ও মেরুন রঙের পাগড়িতেই ছিলেন বর। সূত্র : আনন্দবাজার পত্রিকা

 

বিজ্ঞাপন

এসআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission