ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

মাস শেষে বেতন না পেলে মাথা ঠাণ্ডা রাখবেন যেভাবে 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ মে ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: এআই দিয়ে তৈরি

মাস শেষ হয়ে গেছে, কিন্তু বেতন এখনো হাতে আসেনি। এমন পরিস্থিতি অনেক কর্মীর জন্য এখন পরিচিত বাস্তবতা। ব্যাংক অ্যাকাউন্টে তাকিয়ে থাকা, বিলের চিন্তা আর অফিসের শিগগিরই দেওয়া হবে প্রতিশ্রুতি শুনে দিন কাটানো। সব মিলিয়ে মানসিক চাপ বেড়ে যায় অনেকের।

তবে এই সময় আবেগে সিদ্ধান্ত নিলে সমস্যা আরও বাড়ে। বরং ঠাণ্ডা মাথায় পরিস্থিতি সামলানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাস্তবতা বুঝে এগোনো জরুরি

বেতন না পাওয়া মানেই চাকরি ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নয়। আগে বুঝতে হবে সমস্যার মূল কারণ কী। প্রতিষ্ঠান কি আর্থিক সংকটে আছে, নাকি প্রশাসনিক দেরি হচ্ছে—এটা জানা দরকার। সহকর্মীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা নেওয়াও জরুরি।

শান্তভাবে যোগাযোগ করুন

চুপচাপ ক্ষোভ জমিয়ে রাখলে সমস্যার সমাধান হয় না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা মানবসম্পদ বিভাগে বা এইচআরে ভদ্রভাবে বিষয়টি জানানো উচিত। বেতন কবে পাওয়া যাবে এবং দেরির কারণ কী। এটি লিখিতভাবে জানতে চাওয়া যেতে পারে।

আরও পড়ুন

খরচে আনতে হবে নিয়ন্ত্রণ

এই সময়ে অপ্রয়োজনীয় খরচ বন্ধ করা জরুরি। শুধু প্রয়োজনীয় খরচ—যেমন খাবার, বাসা ভাড়া, চিকিৎসা। এগুলোই অগ্রাধিকার দিতে হবে। সাময়িকভাবে বিলাসী খরচ এড়িয়ে চলা ভালো। প্রয়োজনে পরিবারের সহায়তাও নেওয়া যেতে পারে।

বিকল্প আয়ের চিন্তা

চাকরির পাশাপাশি সাময়িক আয়ের পথ খুঁজে দেখা যেতে পারে। টিউশনি, ছোটখাটো কাজ বা দক্ষতা অনুযায়ী অন্য কাজ করলে কিছুটা আর্থিক চাপ কমে।

মানসিক চাপ নিয়ন্ত্রণ

এই সময় মানসিক চাপ বাড়া স্বাভাবিক। নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম বা নিজের পছন্দের কাজে মন দেওয়া সাহায্য করতে পারে। কাছের মানুষের সঙ্গে কথা বলাও মানসিক স্বস্তি দেয়।

শেষ ভরসা আইনগত অধিকার

দীর্ঘদিন বেতন না পেলে শ্রম আইনের আওতায় অধিকার সম্পর্কে জানা যেতে পারে। তবে প্রথমে আলোচনা ও সমঝোতার পথেই সমাধান খোঁজা সবচেয়ে ভালো।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
গর্ভাবস্থায় অনেক নারী হঠাৎ কিছু বিষয় ভুলে যাওয়ার সমস্যায় পড়েন।
গর্ভাবস্থায় ‘ভুলে যাওয়া সমস্যার’ রহস্য খুঁজে পেলেন বিজ্ঞানীরা 
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
কোষ্ঠকাঠিন্য হলেই অনেকের মনে পড়ে ইসবগুলের ভুসির কথা। পানিতে মিশিয়ে খাওয়া পরিচিত এই খাবারটি দীর্ঘদিন ধরে পেট পরিষ্কার রাখতে ব্যবহৃত হয়ে আসছে। তবে ইসবগুলের উপকারিতা শুধু কোষ্ঠকাঠিন্য দূর করার মধ্যেই সীমাবদ্ধ নয়।
জেনে নিন ইসবগুল খাওয়ার উপকারিতা
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
বয়সের ছাপ কমানো থেকে শুরু করে মাইগ্রেনের সমস্যা নিয়ন্ত্রণ—বিভিন্ন কারণে বোটক্স ব্যবহার করা হয়।
বোটক্স নেওয়ার আগে জানুন স্নায়ুর এই ঝুঁকিগুলো
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
রাতে বিছানায় শুয়ে আছেন, কিন্তু পায়ে কেমন যেন অস্বস্তি হচ্ছে।
শুয়ে থাকলেই পা নাড়ানোর ইচ্ছা? আজ সচেতন হওয়ার দিন
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
শিয়ালের মাংস খেলে বাতের ব্যথা সারে, তক্ষক খেলে হাঁপানি থেকে যৌনক্ষমতা নানা রোগের চিকিৎসা হয়, আবার জোঁকের তেল নাকি সারিয়ে দেয় বাত-ব্যথা ও বিভিন্ন শারীরিক সমস্যা। বাংলাদেশে দীর্ঘদিন ধরে প্রচলিত রয়েছে এমন নানা লোকবিশ্বাস। তবে এসব দাবির পেছনে বৈজ্ঞানিক ভিত্তি কতটা?
শিয়ালের মাংস, তক্ষক ও জোঁকের তেল, রোগ সারানোর সত্যতা কতটা?
আরও পড়ুন
আকর্ষণীয় বেতনে দেশের শীর্ষস্থানীয় টিভি চ্যানেলে চাকরির সুযোগ
পে-স্কেলে বেতন পাবেন না যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী
বিশেষ চাহিদাসম্পন্ন সন্তান থাকলে মাসে ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা
কোন এলাকায় কত শতাংশ বাড়িভাড়া পাবেন সরকারি চাকরিজীবীরা