ঘরে বসে বিরিয়ানির মসলা তৈরির রেসিপি

রোববার, ২৪ এপ্রিল ২০২২ , ০৫:৩৩ পিএম


ঘরে বসে বিরিয়ানির মসলা তৈরির রেসিপি

ঈদের আয়োজনে বিরিয়ানি রান্না তো হবেই। তবে সেই বিরিয়ানি রান্নায়, বাইরে থেকে কিনে আনা মসলার ওপর নির্ভর করতে হবে না। কারণ, বাইরের মসলায় আপনার রান্নার স্বাদ মনের মতো নাও হতে পারে। তাই ঘরে বসেই তৈরি করে নিতে পারেন বিরিয়ানির মসলা।

এই মসলা একবার তৈরি করে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যায়। চলুন তবে বিরিয়ানির মসলা তৈরির রেসিপি জেনে নেওয়া যাক—

উপকরণ
ধনিয়া ৪ টেবিল চামচ, জিরা ২ টেবিল চামচ, মৌরি ১ টেবিল চামচ, জিরা ২ চা চামচ শাহ, স্টার অ্যানাইস ৪টি, বড় এলাচ ৬টি, ছোট এলাচ ১৫টি। দারুচিনি ২-৩টি, লবঙ্গ ১-২ চা চামচ, গোল মরিচ ১-২ টেবিল চামচ, তেজপাতা ৪টি, জয়ত্রী ২ চা চামচ, বড় জায়ফল ১টি।

এ ছাড়া কাবাব চিনি ১ চা চামচ, পোস্ত দানা ১ চা চামচ, শুকনা মরিচ আধা ভাঙা ১ চা চামচ, কাশ্মিরী মরিচ গুঁড়া ২ টেবিল চামচ।

image

আস্ত রাখার জন্য যে উপকরণগুলো লাগবে- শাহ জিরা ২ চা চামচ, ছোট এলাচ ৫-৬টি, বড় এলাচ ৩-৪ টি।, কাবাব চিনি ১-২ চা চামচ।

প্রণালি
গুঁড়া করার সব উপকরণ কড়াইতে হালকা ভেজে নিয়ে ঠান্ডা করে গুঁড়া করে নিতে হবে। হালকা টেলে আধা ভাঙা করে নেওয়া শুকনা মরিচ, পেঁয়াজ ও রসুন গুঁড়া, পাপরিকা গুঁড়া এবং আস্ত সব গরম মসলা গুঁড়া করে রাখা মসলার সঙ্গে মিশিয়ে নেবেন।

এবার এয়ার টাইট বয়ামে ভরে ফ্রিজে রেখে দিন। এই বিরিয়ানির মসলা অনেকদিন ব্যবহার করা যাবে। ফ্রিজে না রেখেও সংরক্ষণ করা যাবে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission