ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

পায়ের যেসব লক্ষণ অবহেলা করলেই বিপদ 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২০ মে ২০২৬, ১১:২৯ এএম
ছবি: সংগৃহীত

শরীরের যত্ন নিতে গিয়ে আমরা মুখ, চুল বা ত্বকের দিকে যতটা মন দিই, পায়ের দিকে ততটা দিই না। অথচ চিকিৎসকদের মতে, পায়ের পাতার ছোট ছোট পরিবর্তনই অনেক সময় শরীরের ভেতরের বড় সমস্যার আগাম ইঙ্গিত দিতে পারে। তাই পা শুধু হাঁটার অঙ্গ নয়, এটি শরীরের স্বাস্থ্য বোঝার একটি গুরুত্বপূর্ণ সংকেতও।

পা ঠান্ডা হয়ে যাওয়া বা ঝিনঝিন করা

দীর্ঘক্ষণ একভাবে বসে থাকলে বা রক্ত সঞ্চালনে সমস্যা হলে পায়ে ঝিনঝিন ভাব বা ঠান্ডা লাগতে পারে। চিকিৎসকদের মতে, এটি অনেক সময় স্নায়ুর দুর্বলতা বা স্নায়ুর ক্ষতির প্রাথমিক লক্ষণ হতে পারে।

গোড়ালি ফাটা ও শুষ্ক চামড়া

শরীরে পানির ঘাটতি হলে তার প্রভাব সবচেয়ে আগে পড়ে পায়ের পাতায়। এতে চামড়া শুষ্ক হয়ে ফেটে যেতে পারে। চিকিৎসকরা বলছেন, দীর্ঘদিন এই সমস্যা থাকলে এটি থাইরয়েড হরমোনের ভারসাম্যহীনতার সঙ্গেও সম্পর্কিত হতে পারে।

গোড়ালি বা পা ফুলে যাওয়া

দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা বা বসে থাকার কারণে পা সাময়িকভাবে ফুলে যেতে পারে। তবে এটি স্থায়ী হলে কিডনি বা হৃদযন্ত্রের সমস্যারও ইঙ্গিত দিতে পারে বলে সতর্ক করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

নখের রং ও আকারের পরিবর্তন

পায়ের নখ হঠাৎ হলদেটে, কালচে বা অস্বাভাবিকভাবে মোটা হয়ে গেলে তা শরীরের ভেতরের সংক্রমণ বা অন্যান্য জটিলতার লক্ষণ হতে পারে।

ক্ষত সহজে না শুকানো

পায়ে ছোট কাটা বা ক্ষত অনেক দিনেও না শুকালে তা হতে পারে ডায়াবেটিসজনিত স্নায়ু সমস্যার ইঙ্গিত। এমন পরিস্থিতিতে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চিকিৎসকদের মতে, পায়ের এমন লক্ষণগুলোকে অবহেলা করা ঠিক নয়। কারণ অনেক সময় শরীরের বড় রোগ প্রথমে এই ছোট সংকেতগুলোর মাধ্যমেই প্রকাশ পায়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
চুল পড়ে টাক হয়ে যাওয়া কিংবা নিজের ইচ্ছায় মাথা ন্যাড়া করা যে কারণেই হোক, টাক মাথা নিয়ে সংকোচের কিছু নেই।
টাক মাথা নিয়ে সংকোচ নয়, উদযাপনের দিন আজ 
আজ বিশ্ব মান দিবস / ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
খাদ্যে ক্ষতিকর উপাদান, নিম্নমানের পণ্য, ওজনে কারচুপি—বাজারে এসব অনিয়মের অভিযোগ নতুন নয়।
ভেজালের ভিড়ে মানের অঙ্গীকার
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
আরও পড়ুন
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
শিক্ষার্থীদের অদৃশ্য লড়াই ও মানসিক স্বাস্থ্যের সংকট: প্রয়োজন এক সহমর্মী ক্যাম্পাস
যেখানে স্বাস্থ্যসেবা এখনও থাকে ‘ভদ্র পল্লিতে’
অবরুদ্ধ চুয়েট উপাচার্যের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ