সুস্থ ত্বকের জন্য বাড়িতেই বানিয়ে নিন এই ফেসওয়াশ

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

শনিবার, ৩০ মার্চ ২০২৪ , ১১:২৪ এএম


ফেসওয়াশ
সংগৃহীত

সারাদিনের ধুলা ময়লায় ত্বক নির্জীব হয়ে যায়। আর এই ত্বককে ভালো রাখতে নিয়মিত ফেসওয়াশ ব্যবহার করা জরুরি। বেশিরভাগ মানুষই বাজার থেকে কেনা ফেসওয়াশ ব্যবহার করে থাকেন। এই ধরনের ফেসওয়াশে অনেকসময় রাসায়নিক মেশানো থাকে, যা ত্বকের জন্য ক্ষতিকারক। তাই ভরসা রাখুন প্রাকৃতিক উপায়ে। আপনি চাইলে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন এই ফেসওয়াশ। এতে খরচও কমবে আর ত্বকের জন্য একেবারেই ক্ষতিকারক নয় বাড়িতে বানানো ফেসওয়াশ।

বিজ্ঞাপন

জেনে নিন কীভাবে তৈরি করবেন- 

>> শসা ও টকদইয়ের ফেসপ্যাক একটি কার্যকরী প্রাকৃতিক ক্লিনজার। প্রথমে শশার রস বের করে নিন। এরপর ২/৩ চামচ দইয়ের সাথে শশার রস ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি পুরো মুখে ও গলায় লাগান। ১০ মিনিট পর মুখ পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি সপ্তাহে ১/২ দিন ব্যবহার করতে পারেন।

বিজ্ঞাপন

>> এ ছাড়া দুধও প্রাকৃতিক ক্লিনজার হিসেবে ব্যবহৃত হয়। এটি ত্বককে মসৃণ করতে সাহায্য করে। ত্বকের ভেতর থেকে ময়লা বের করে, ত্বককে স্বাস্থ্যজ্জ্বল করে তোলে। এই ক্লিনজার বানাতে শুধুমাত্র ২টি উপকরণের প্রয়োজন - দুধ ও লবণ। প্রথমে একটি বাটিতে দুধ ও লবণ মেশান। এবার কটন বলের সাহায্যে মিশ্রণটি সারা মুখে ও গলায় লাগান। ২০ মিনিট পর ভালো করে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক, দুই দিন মিশ্রণটি ব্যবহার করতে পারেন।

>> একটা টমেটো আর অর্ধেকটা খোসা ছাড়ানো শসা নিন। উপকরণ দু’টি পেস্ট করে নিতে হবে। পেস্টটি মুখে লাগিয়ে মিনিট দশেক পর ধুয়ে ফেলুন। এ পেস্টটি ডিপ ফ্রিজে জমিয়ে বরফ আকারেও সংরক্ষণ করতে পারবেন। তাতে আরও ভালো ফল পাবেন।

বিজ্ঞাপন

>> টমেটো ত্বকের জন্য দারুণ কাজ করে। এতে রয়েছে ত্বকের জন্য উপকারী ভিটামিন ও পুষ্টি। আর শসা তৈলাক্ত ত্বকে ম্যাজিকের মতো কাজ করে। এতে পানির পরিমাণ অধিক হওয়ায় ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। ত্বকের জ্বালা-পোড়া ও ফোলাভাব কমায়। ত্বক উজ্জ্বল করে দাগ কমিয়ে দেয়। এই উপাদান দুটি দিয়ে তৈরি করে নিতে পারেন ফেসওয়াশ।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission