মজাদার বিন্নি খিচুড়ি

আরটিভি অনলাইন ডেস্ক

সোমবার, ০৩ অক্টোবর ২০১৬ , ১২:০৯ পিএম


মজাদার বিন্নি খিচুড়ি

খিচুড়ি খেতে কার না ভালোলাগে। চাইলেই কিছুটা ভিন্নতা এনে মজাদার খিচুড়ি রান্না করা যায়। জেনে নিন বিন্নি চালের খিচুড়ির রেসিপি…….

বিজ্ঞাপন

 

উপকরণ :

বিজ্ঞাপন

বিন্নি চাল             ২ কাপ

মসুর ডাল            আধা কাপ

বিজ্ঞাপন

আদা বাটা            ১ চা চামচ

রসুন বাটা            আধা চা চামচ

বিজ্ঞাপন

এলাচ                 ২-৩ টি

দারুচিনি             ২-৩ টুকরা

সরিষার তেল        সিকি কাপ

লবণ                  পরিমানমতো

হলুদ গুঁড়া            আধা চা চামচ

মরিচ গুঁড়া           আধা চা চামচ

কাঁচামরিচ           ৪-৫ টা

গাজর+টমেটো কুচি       আধা কাপ

পানি                  ৪ কাপ

 

প্রস্তুত প্রণালি :

চাল ধুয়ে ৪-৫ ঘণ্টা ভিজিয়ে রাখুন। পানি ঝরিয়ে সব উপকরণ ভালো করে হাত দিয়ে মাখিয়ে ৪ কাপ পানি দিয়ে বসিয়ে দিন চুলায়। পানি শুকিয়ে এলে, চাল ফুটে গেলে নামিয়ে পরিবেশন করুন।


আরকে/ এসজেড

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission