চুল সিল্কি করবেন কীভাবে?

লাইফস্টাইল ডেস্ক

শনিবার, ১৭ মার্চ ২০১৮ , ০৩:৪২ পিএম


চুল সিল্কি করবেন কীভাবে?

রোদের মাত্রা বাড়ছে, তার সাথে পাল্লা দিয়ে বাড়ছে চুলের রুক্ষতা। চুলের রুক্ষতা এড়ানোর জন্য শ্যাম্পু ব্যবহার করা যায় ঠিকই, কিন্তু বেশি শ্যাম্পু ব্যবহার করলে চুল আবার হয়ে যায় রুক্ষ ও প্রাণহীন।এই সিজনে রুক্ষ চুলকে সিল্কি করার জন্য জেনে নেই ঘরোয়া কয়েকটি পদ্ধতি।

বিজ্ঞাপন

১. চুলে পুষ্টি যোগাতে নারকেল তেল মালিশ করুন নিয়মিত। আর প্রতিদিন শ্যাম্পু করার এক ঘন্টা আগে চুলে তেল লাগিয়ে নিন। তারপর শ্যাম্পু করে নিন। আর যদি ঠান্ডা লাগার সমস্যা না থাকে প্রতিদিন ঘুমানোর আগে মাথায় তেল লাগিয়ে শুয়ে পড়ুন। ঘুম থেকে উঠে শ্যাম্পু করে অফিসে যান। দেখবেন চুল থাকবে সিল্কি।

২. চুল সিল্কি করতে কলার হেয়ার প্যাক খুবই উপকারী। একটা কলা, একবাটি টকদই ও দুই চা চামচ মধু দিয়ে বানানো যায় এ প্যাকটি। প্রথমে কলার পেস্ট বানান। এবার সাথে মধু ও দই ভালো করে মিশিয়ে নিন। তিনটি উপকরন মেশানো হয়ে গেলে ১৫ মিনিট পর চুলে হেয়ার প্যাকটি লাগাতে শুরু করুন। এই হেয়ার প্যাকটি সপ্তাহে দুদিন করে ব্যবহার করবেন। এক ঘণ্টা চুলে লাগিয়ে রেখে শ্যাম্পু করে নিতে পারেন। ভালো ফলাফলের জন্য এক মাস ব্যবহার করুন।

বিজ্ঞাপন

--------------------------------------------------------
আরও পড়ুন: এ সপ্তাহটি আপনার কেমন যাবে
--------------------------------------------------------

৩. চুল সিল্কি করার জন্য আরেকটি মোক্ষম অস্ত্র হচ্ছে ডিমের হেয়ার প্যাক। প্যাকটি বানাতে লাগবে ডিম, মধু, লেবুর রস ও নারকেল তেল। প্রথমে ডিম ফাটিয়ে ডিমের হলুদ অংশ বাদ দিয়ে দিন। এবার একটি বাটিতে ডিমের সাদা অংশ নিন। একে একে মধু, লেবুর রস, নারকেল তেল মেশান। এবার ভালো করে সারা চুলে লাগিয়ে একঘণ্টা অপেক্ষা করুন। চুল শুকিয়ে এলে ভালো করে শ্যাম্পু করে নিন। প্যাকটিতে ডিম থাকায় মাথা দিয়ে ডিমের বাজে গন্ধ আসবে। তাই যতক্ষণ না ডিমের গন্ধ যাচ্ছে ততক্ষণ শ্যাম্পু করে নিন। এই হেয়ার প্যাকটি সপ্তাহে তিনদিন করে ব্যবহার করবেন। ভালো ফল পাওয়ার জন্য একমাস এটি লাগিয়ে যেতে পারেন।

বিজ্ঞাপন

৪. সর্ষের তেল, লেবু ও দই এক সঙ্গে মিশিয়ে নিন। গোটা চুলে লাগিয়ে ৪৫ মিনিট রেখে জল দিয়ে ধুয়ে ফেলুন।

৫. জবা ফুলের পাঁপড়ি জলে ভিজিয়ে রাখুন। পাঁপড়ি বেটে পেস্ট তৈরি করে নিন। গোটা চুলে লাগিয়ে রাখুন। এক ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

বিজ্ঞাপন

৬. আপেলের শাঁস সেদ্ধ করে গোটা চুলে লাগান। ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। অথবা শ্যাম্পু করার আগে আপেলের রস দিয়ে চুল ধুয়ে ফেলুন।

৭. অ্যাপল সিডার ভিনেগার ও পানি ১:১ অনুপাতে মিশিয়ে নিন। শ্যাম্পু করার পর কন্ডিশনার হিসেবে এটা ব্যবহার করুন।

আরও পড়ুন: 

কেএইচ/এমকে  

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission