টেডি ডে আজ

আরটিভি নিউজ

মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি ২০২৬ , ০৯:৩২ এএম


টেডি ডে আজ
ফাইল ছবি

ভালবাসার উপহার হিসেবে দারুণ জনপ্রিয় টেডি বিয়ার। টেডি বিয়ার কে না ভালবাসেন। প্রেম নিবেদন থেকে শুরু করে মান-অভিমান ভাঙাতে টেডি বিয়ারের জুরি নেই। শিশুদের খুব পছন্দ টেডি বিয়ার। ভ্যালেন্টাইন সপ্তাহ পালন করা হচ্ছে গোটা বিশ্ব জুড়ে সেই সপ্তাহের মধ্যে ১০ ফেব্রুয়ারি দিনটিকে বেছে নেওয়া হয়েছে ‘টেডি ডে’ হিসেবে। প্রেমিক-প্রেমিকাকে উপহার দিলে যেমন উষ্ণতা বাড়ে সম্পর্কে, তেমনই উপহার হিসেবে শিশুদেরও দারুণ পছন্দ টেডি বিয়ার।

বিজ্ঞাপন

perfect-fantasy_1

সম্ভবত এ কারণেই ভ্যালেন্টাইন সপ্তাহে টেডিদের একটি পুরো দিন নিজেদের জন্য উৎসর্গ করা হয়। এ দিনটিতে তাই ছেলে এবং মেয়ে উভয়ই একে অপরকে টেডি বিয়ার উপহার দিয়ে থাকে।

বিজ্ঞাপন

e3aa71d411784f19940372d89f9a73a1
 
টেডি বিয়ার প্রেমিক যুগলদের মধ্যে একটি প্রতীকী উপহার বলা যায়। টেডি বিয়ার উপহার দেয়ার পিছনে মূল কারণটি হলো প্রিয়জনের প্রতি ভালোবাসা প্রকাশ করা, তাদের খুশি করা।

157832124809-800x800

বিজ্ঞাপন

আপনি যখন দূরে থাকেন তখন প্রিয়জন আপনার পাঠানো নরম টেডিকে জড়িয়ে ধরে আপনার অস্তিত্ব অনুভব করার সুযোগ খোঁজে টেডির মধ্যে।

আরও পড়ুন

 
 
এতে ব্যস্তময় জীবনে কাজের চাপের মধ্যে নরম টেডিকে জড়িয়ে ধরে মন মেজাজ মুহূর্তে ঠিক হয়ে যেতে পারে। খুব চাপের মাঝেও মুখে ফুটে উঠতে পারে প্রশান্তির হাসি।

fteddy10
 
পাশ্চাত্য সাহিত্যের অনেক গল্পে টেডি বিয়ারকে গোপন রক্ষক হিসেবেও বিবেচনা করা হয়। অস্বীকার করার কোনো উপায় নেই যে যখন কেউ নিচু ও একা অনুভব করেন তখন টেডি বিয়ারকে জড়িয়ে ধরার মাধ্যমে আত্মার একাকিত্ব, কষ্ট সহজে ভোলা সম্ভব। 

yuva189_1024x

তাই নিজের অনুপস্থিতি ঘোচাতে প্রিয়জনদের পছন্দের টেডি উপহার দিতে পারেন। বন্ধু, আত্মীয় এমনকি বাবা- মাকেও এই উপহার দিতে পারেন। এতে তারা খুশি হবেন।

আরটিভি/এমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission