ঢাকা বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩

রমজানে দাঁত ও মাড়ির যত্নে করণীয়

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ মার্চ ২০২৬, ১২:১৫ পিএম
ছবি: সৌজন্য

পবিত্র এই মাহে রমজান মাসে আমাদের দৈনন্দিন জীবনযাত্রার পাশাপাশি আমাদের খাদ্যদ্রব্য গ্রহণের একটি ব্যাপক পরিবর্তন চলে আসে।সেই সাথে পরিবর্তন চলে আসে আমাদের স্বাস্থ্যের প্রতি যত্ন নেওয়ার নিয়মকানুনেও। অন্যান্য সময়ের মতোই রমজান মাসে দাঁতের যত্ন নেয়া অত্যন্ত জরুরি। যেহেতু রোজা রাখার কারণে দিনের পুরোটা সময় পানাহার থেকে বিরত থাকা হয় তাই এ রমজান মাসে অনেকেই দাঁত ও মাড়ির পরিচর্যা নিয়ে ভাবনায় পড়েন যে কী করা যাবে আর কী করা যাবে না।

এ মাসে দাঁতের ও মাড়ির যত্নে কী করা উচিত, কী কী সমস্যা হয়ে থাকে সাধারণত, কখন দাঁত ব্রাশ করা উচিত বা মাউথওয়াশ ব্যবহার করা যাবে কী না প্রভৃতি নিয়ে অনেকের মনেই থাকে নানা প্রশ্ন ।

তাহলে চলুন প্রথমেই আমরা জেনে নেই দীর্ঘ সময় পানাহার থেকে বিরত থাকার জন্য কী কী সমস্যা দেখা যায়। আর রমজানে দাঁত ও মাড়ির যত্নে আরটিভি অনলাইনের পাঠকদের জন্য পরামর্শ দিয়েছেন ডেন্টাল সার্জন, ডা. সানজির হাওলাদার মিলভা।

মুখে দুর্গন্ধ
রমজানে মুখের প্রধান সমস্যা হল মুখ থেকে দুর্গন্ধ আসে। মূলত মুখে দুর্গন্ধ হওয়ার জন্য দায়ী জমে থাকা খাদ্যকণা ও মুখের ব্যাকটেরিয়া দ্বারা সালফাইড ও অ্যামোনিয়া গ্যাস তৈরি হওয়া। অনেকে আবার অযথা বার বার থুতু ফেলেন। এটি মুখগহ্বরের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে। এতে মুখগহ্বর এ শুকনোভাব হয়। এ বিষয়টি দাঁত, মাড়ি, জিহ্ববা, মুখগহ্বর কিছুর জন্যই স্বাস্থ্যকর নয়। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হয়ে থাকে। আবার অনেক সময় পেটের সমস্যা থাকলেও রোজায় অ্যাসিডিটি বা গ্যাসট্রিকের সমস্যার জন্য মুখে দুর্গন্ধ হতে পারে। এমন হলে পরিপাকতন্ত্র বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে। পেটের সমস্যা ছাড়া, নাক, কান বা গলায় প্রদাহের কারণেও দুর্গন্ধ হতে পারে, সেক্ষেত্রে নাক-কান-গলা অর্থাৎ ইএনটি বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে।

দাঁতের গোড়া থেকে রক্ত
দাঁতের গোড়ায় পাথর থাকার কারণে মাড়িতে প্রদাহজনিত রোগ দেখা দেয়। এতে ব্রাশ করার সময় মাড়ি থেকে রক্ত পড়ে। স্কেলিং করালে এ সমস্যা থেকে সহজেই বের হয়ে আসা যায়।রমজান মাসে দাঁতের গোড়া থেকে রক্ত পরা কিছুটা বেরে যায় যা ভিটামিন স্বল্পতার কারণে বেশি হয়ে থাকে।

চলুন এখন আমরা জেনে নেই দাঁত ও মাড়ি সুস্থ রাখার জন্য কিছু পরামর্শঃ

পরামর্শ ১
যেহেতু রমজান মাসে খাওয়া দাওয়া শেষ করা হয় সেহরির মাধ্যমে সুতরাং দাঁত ব্রাসের সময়টাও পরিবর্তন করতে হবে। শেষ রাতে সেহরির পরে ইফতার পর্যন্ত, অর্থাৎ ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খাওয়া হয় না৷ ফলে দাঁতের ফাঁকে জমে থাকা খাদ্যকণা পচে যাতে দুর্গন্ধ সৃষ্টি না করে সেজন্য সেহেরির পরে দাঁত ব্রাশ করেই ঘুমানো উচিত৷ আবার ইফতারের পরও একবার দাঁত ব্রাশ করে নেওয়া ভালো৷

পরামর্শ ২
ফ্লুরাইড যুক্ত টুথপেষ্ট দিয়ে সেহরির পরে ও ইফতারের পরে অবশ্যই দাঁত ব্রাশ করুন।এতে দাঁতে জমে থাকা খাদ্যকণা এবং মুখের গন্ধ দূর করতে পারে।অনেকেই দাঁত ব্রাশ করতে অস্বস্তি বোধ করে তাই মেসওয়াক ব্যবহার করে থাকেন। তবে মেসওয়াক ব্যবহারে সতর্ক থাকতে হবে। তাড়াহুড়া করে মেসওয়াক ব্যবহার করা ঠিক নয়। এর মাথা যদি ক্রমাগত মাড়িতে আঘাত করতে থাকে তাহলে দাঁতের গোড়া থেকে মাড়িটি সরে যায় এবং এতে দাঁতের গোড়ায় শিরশির অনুভূতি হয়। তাই দাঁত ব্রাশ করুন অথবা মেসওয়াক করুন সাবধানে করতে হবে।

পরামর্শ ৩
সেহেরির পরে দাঁত ব্রাশ করার আগে কুলকুচি করে নিয়ে ‘ডেন্টাল ফ্লস’ দিয়ে দাঁতের ফাঁক থেকে খাদ্যকণা যতটা সম্ভব বের করে নিন ৷ তারপর মাউথওয়াশ দিয়ে মুখ কুলকুচি করুন৷ মাউথওয়াশ সম্ভব হলে সেহরির পরে ও ইফতারের পরে ২ বেলা ব্যবহার করা যেতে পারে।

পরামর্শ ৪
রমজানে মুখে বাজে গন্ধ হওয়া খুবই সাধারণ একটি সমস্যা। আমরা অনেকেই মনে করি বার বার মুখের থুতু ফেলে দিলে ভাল রোজার সময়। ধারনাটি একদম ভুল। বার বার প্রয়োজন ছাড়া থুতু ফেললে এটি মুখগহ্বরের স্বাভাবিক আর্দ্রতা নষ্ট করে। এতে মুখগহ্বর শুকনোভাব হয়। এ বিষয়টি দাঁত, মাড়ি, জিহ্ববা, মুখগহ্বর- কিছুর জন্যই স্বাস্থ্যকর নয়। মুখগহ্বর শুকনো থাকার কারণে মুখে বাজে গন্ধ হয়ে থাকে। আবার অনেক সময় জিহ্বার উপরে খাদ্যের প্রলেপ জমে যায়৷ একসময় সেখানে জীবাণু হয় এর ফলে মুখে দুর্গন্ধ হয়৷ এই সমস্যা থেকে দূরে থাকতে প্রতিদিন দু’বেলা দাঁত ব্রাশ করার পাশাপাশি টাং স্ক্র্যাপার দিয়ে জিব পরিষ্কার করতে হবে।

পরামর্শ ৫
রোজার সময় অনেকের দাঁত ব্রাশ করার সময় দাঁতের মাড়ি থেকে রক্ত পড়ে৷ ভিটামিন স্বল্পতার কারনে মাড়ি থেকে রক্ত পড়তে পারে। ইফতারিতে প্রচুর ভিটামিন-সি সমৃদ্ধ খাবার যেমন লেবুর শরবত, জাম্বুরা, কমলা লেবু, আমড়া, মাল্টা, আনারস সেই সাথে সালাদ যেমন গাজর, শসা, টমেটো, লেটুস পাতা ইত্যাদির সাথে লেবুর রস মিশিয়ে খাওয়া ভালো।

এছাড়াও দাঁতের গোড়ায় পাথর থাকার কারণেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে আবার শারীরিক অন্যান্য রোগ থাকলেও দাঁতের মাড়ি থেকে রক্ত পড়তে পারে। সেক্ষেএে একজন দন্ত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

পরামর্শ ৬
রমজান মাসে ইফতারে ভাজাপোড়া বা বাহিরের খাবার একটু বেশি খাওয়া হয়ে থাকে এর সঙ্গে পিঁয়াজ, রসুনও একটু বেশি খাওয়া হয়৷ ভাজাপোড়া বা পেঁয়াজ-রসুন কম খেয়ে টাটকা ফল বা সালাদ বেশি খেলে ভালো হবে৷ ভাজাপোড়া স্বাস্থ্য ক্ষতির পাশাপাশি দাঁত ও মাড়ির ক্ষতির কারন হতে পারে।বিশেষ করে ভাজাপোড়া ও পিঁয়াজ-রসুনের কারণেও মুখে দুর্গন্ধ হয়ে থাকে। অবশ্যই পিঁয়াজ-রসুন খেলে সঙ্গে সঙ্গে দাঁত ব্রাশ করে নিতে হবে।

পরামর্শ ৭
রমজানে মিষ্টি জাতীয় খাবার একটু বেশি খাওয়া হয়ে থাকে। মিষ্টি খাওয়ার পরে কিন্তু দাঁত ব্রাশ করতেই হবে, কেননা,মিষ্টিতে যে শর্করা জাতীয় উপাদান থাকে তা দাঁতের এনামেলের ক্ষতি করে৷ তাই কোল্ড ড্রিংকস, চকলেট এবং অন্যান্য মিষ্টি জাতীয় খাবার থেকে যতটা সম্ভব বিরত থাকতে হবে।

পরামর্শ ৮
ইফতারের পর বিড়ি,সিগারেট,পান,জর্দা থেকে বিরত থাকতে হবে। এটি দাঁত ও মাড়ির ক্ষতির পাশাপাশি মুখের দুর্গন্ধকে বাড়িয়ে দেয়।

পরামর্শ ৯
রমজানে ইফতারের পর ও সাহরির আগে কমপক্ষে ৮-১০ গ্লাস পানি পান করতে হবে।পানি পানের মাধ্যমে মুখের আদ্রর্তা রক্ষা পায়। ফলে অনেক রোগ প্রতিরোধ হয় ও মুখের দুর্গন্ধ কমে যায়।

পরামর্শ ১০
চা এর কথা বললে অনেকের জন্য ইফতারের পর চা লাগবেই। তাদের জন্য বলব রোজার সময় দুধ চায়ের পরিবর্তে রং চা অথবা গ্রিন টি খেলে ভাল।

পরামর্শ ১১
অতিরিক্ত গরম বা ঠাণ্ডা খাবার পাকস্থলীর পাশাপাশি দাঁতের জন্য মারাত্মক ক্ষতিকর। রোজায় ইফতারের সময় অনেক ঠাণ্ডা পানীয় বেশি খাওয়া হয় তাই এ বিষয়ে সতর্ক থাকতে হবে। বেশি বেশি শাক-সবজি এবং ভিটামিন সি এবং ফাইবার সমৃদ্ধ খাবার খেতে হবে।

পরামর্শ ১২
যারা ডেনচার অথবা রিটেইনার নিয়মিত ব্যবহার করেন, তা পরিষ্কার করে অ্যান্টিসেপটিক দ্রবণে ধুয়ে ব্যবহার করতে হবে।

রমজানে কি দাঁতের চিকিৎসা করা যাবে?
অবশ্যই করা যাবে। লোকাল অ্যানেসথেসিয়া দিয়ে দাঁতের যে কোনো কাজ যেমন- সব ধরনের দাঁতের ফিলিং / গ্রাইন্ডিং / দাঁতের রুট ক্যানেল ট্রিটমেন্ট /দাঁতের ক্যাপ, ব্রিজ /দাঁত তোলা /আঁকাবাঁকা দাঁতের চিকিৎসা ইত্যাদি করা যাবে।এমনকি দাঁতের স্কেলিং ও করতে পারবেন রোজা রেখে। আজকাল অনেক আল্ট্রাসোনিক স্কেলার মেশিন চলে এসেছে যার মাধ্যমে স্কেলিং করলে রক্তপাত হয় না। রক্তহীন ও ব্যথাহীনভাবে করা যায়।তাই আপনারা রোজা রেখেও স্কেলিং, পলিশিং, দাঁত Whitening করতে পারবেন। তবে খেয়াল রাখতে হবে কাজের সময় পানি যেন গলার ভেতর প্রবেশ না করতে পারে। দাঁতের চিকিৎসার জন্য ব্যবহৃত অ্যান্টিবায়োটিক এর ডোজ ঠিক করে নেবেন চিকিৎসকের পরামর্শ অনুযায়ী।

তীব্র দাঁতের ব্যথায় রোজা রেখে ব্যথার ওষুধ তো খাওয়া যাবে না তবে ব্যথা কমানোর জন্য ইনজেকশন দিতে পারবেন এতে রোজা ভঙ্গ হবে না। যারা ডায়াবেটিস, ব্লাডপ্রেসার, হার্ট এর এবং কিডনি সমস্যার জন্য নিয়মিত ওষুধ সেবন করেন তারা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ইফতারের পর থেকে সাহরি পর্যন্ত ডোজ ঠিক করে নেবেন।

মুখের সুস্বাস্থ্যের জন্য শুধু রমজানই নয় সারাবছর ই মুখের পরিচ্ছন্নতা বজায় রাখুন এতে আমাদের স্বাস্থ্যও যেমন ভালো থাকবে, তেমনি আপনাদের রোজাও ক্ষতিগ্রস্ত হবে না। নিয়মিত ব্রাশ করুন ও একটি সুষম খাদ্যাভ্যাস গড়ে তুলুন। বছরে ২ বার অন্তত ডেন্টাল সার্জনের পরামর্শ গ্রহণ করুন।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর!
ভালোবাসার মানুষের সঙ্গে চুম্বন মানসিক চাপ কমাতে ও সম্পর্কের বন্ধন দৃঢ় করতে সহায়ক হতে পারে। তবে প্রতিদিন ২২ মিনিট চুম্বন করলে আয়ু সাত বছর বাড়ে এমন দাবির পক্ষে নেই নির্ভরযোগ্য বৈজ্ঞানিক প্রমাণ।
প্রতিদিন ২২ মিনিট চুমু খেলেই আয়ু বাড়বে ৭ বছর!
প্রথমবারের মতো বাজারে এলো জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, নিজেই নিতে পারবেন নারীরা
দেশে প্রথম বারের মতো বাজারে এলো নারীদের জন্যে নিজে ব্যবহার উপযোগী জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’। নারীদের জন্মনিয়ন্ত্রণের সহজ সুবিধার জন্যে এই ইনজেকশন বাজারে এনেছে ‘ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’। প্রতিদিন জন্মনিয়ন্ত্রণ বড়ি খাওয়া কিংবা স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ইনজেকশন নেওয়ার প্রচলিত পদ্ধতির বাইরে এই ইনজেকশন নিজেই শরীরে পুশ করতে পারবে। মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে আয়োজিক অনুষ্ঠানে ‘মেডোজেন সাবকিউ’ নামের এই ইনজেকশন বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। এতে রয়েছে ১০৪ মিলিগ্রাম মেড্রক্সিপ্রোজেস্টেরন অ্যাসিটেট, যা ত্বকের নিচে প্রয়োগ করতে হয়। ইনসেপ্টার দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) অনুমোদন পাওয়া এ ধরনের জন্মনিয়ন্ত্রণ ইনজেকশনের এটিই বিশ্বের প্রথম জেনেরিক সংস্করণ। একই সঙ্গে ইউনিজেক্ট ডিভাইসে বাজারজাত করা বাংলাদেশের এটিই প্রথম নিজে প্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন। প্রতি তিন মাসে একবার বা ১২ থেকে ১৪ সপ্তাহের মধ্যে ত্বকের নিচে এই ইনজেকশন নিতে হয়। এতে ঘনঘন স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার প্রয়োজন হয় না। ফলে নারীরা সহজে ও সুবিধাজনকভাবে জন্মনিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে পারবেন বলে প্রত্যাশা করছেন প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা।  কোম্পানির তথ্য অনুযায়ী, প্রতি ডোজ ইনজেকশনের দাম ৫৫০ টাকা। প্রতিদিন খাওয়ার জন্মনিয়ন্ত্রণ বড়ির তুলনায় এ পদ্ধতিতে ব্যয় ৫.৫২ গুণ কম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি সোসাইটির (এফএসএসবি) মহাসচিব অধ্যাপক মারুফ সিদ্দিকী। তিনি বলেন, জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি বেছে নেওয়ার ক্ষেত্রে নারীর ব্যক্তিগত প্রয়োজন ও পছন্দকে গুরুত্ব দিতে হবে।  তিনি বলেন, নারীরা সাধারণত এমন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি চান, যা কার্যকর, গোপনীয়তা বজায় রাখে, সুবিধাজনক, প্রয়োজনে বন্ধ করা যায় এবং নিজেরাই প্রয়োগ করতে পারেন। আরটিভি/এসআর
প্রথমবারের মতো বাজারে এলো জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন, নিজেই নিতে পারবেন নারীরা
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
মাছ খেতে ভালোবাসেন? তা হলে সাবধান! শুধু বাঁধাকপি বা ফুলকপির মতো সবজিতেই নয়, বিভিন্ন প্রজাতির মাছেও থাকতে পারে ফিতাকৃমির লার্ভা। বিশেষ করে কাঁচা, আধসিদ্ধ বা ঠিকমতো রান্না না করা মাছ খেলে শরীরে প্রবেশ করতে পারে এই পরজীবী। পরে মানুষের অন্ত্রে বাসা বেঁধে তৈরি করতে পারে নানা শারীরিক সমস্যা। এমনকী দেখা দিতে পারে ভিটামিন বি১২-এর অভাবও।  তাই মাছ খাওয়ার আগে জানা জরুরি, কোন কোন মাছে থাকতে পারে এই পরজীবী এবং কীভাবে রান্না করলে এড়ানো যাবে সংক্রমণের ঝুঁকি। মাছের ফিতাকৃমি কতটা বিপজ্জনক? মাছের ফিতাকৃমি বা ফিশ টেপওয়ার্মের বৈজ্ঞানিক নাম Dibothriocephalus latus। এটি মানুষের শরীরে সংক্রমণ ঘটানো বৃহত্তম ফিতাকৃমিগুলির মধ্যে অন্যতম। সংক্রমিত মিষ্টি জলের মাছ কাঁচা বা অপর্যাপ্ত রান্না করে খেলে এই পরজীবীর লার্ভা মানুষের শরীরে প্রবেশ করতে পারে। পরে ক্ষুদ্রান্ত্রে পৌঁছে পূর্ণাঙ্গ ফিতাকৃমিতে পরিণত হয়। দৈর্ঘ্যে এটি ৩০ ফুট পর্যন্ত হতে পারে। শরীরে ফিতাকৃমি প্রবেশ করলে কী কী লক্ষণ দেখা যায়? অনেক ক্ষেত্রে সংক্রমণের পরেও কোনও উপসর্গ দেখা যায় না। তবে সংক্রমণ বাড়লে পেটব্যথা, পেটে অস্বস্তি, ডায়রিয়া, বমি বমি ভাব, বমি এবং ওজন কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। বিশেষজ্ঞদের মতে, এই পরজীবী অন্ত্রে ভিটামিন বি১২-এর শোষণে বাধা সৃষ্টি করতে পারে। ফলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি এবং রক্তাল্পতা দেখা দিতে পারে। গুরুতর ক্ষেত্রে অন্ত্রে বাধা তৈরি হওয়ার মতো জটিলতাও হতে পারে। কোন কোন মাছে থাকতে পারে ফিতাকৃমি? পুষ্টিবিদ অনন্যা ভৌমিকের মতে, অপর্যাপ্ত রান্না করা বা সংক্রমিত মাছ খেলে শরীরে পরজীবী প্রবেশের আশঙ্কা থাকে। বাংলার পরিচিত কয়েকটি মাছের মধ্যে রয়েছে, রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাবদা ও ট্যাংরা। এ ছাড়াও ট্রাউট, পার্চ, হেরিং ও কডের মতো বিভিন্ন মাছেও পরজীবী থাকার ঝুঁকি থাকতে পারে। স্যামন মাছের ক্ষেত্রেও সঠিকভাবে সংরক্ষণ ও রান্না না করলে সংক্রমণের আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না। তবে মনে রাখতে হবে, কোনও নির্দিষ্ট প্রজাতির সব মাছেই ফিতাকৃমি থাকে, এমন নয়। মাছের উৎস, পরিবেশ এবং সংরক্ষণ পদ্ধতির উপর সংক্রমণের ঝুঁকি নির্ভর করে। ডিপ ফ্রিজে কীভাবে রাখবেন মাছ? মাছের মধ্যে থাকা পরজীবীর লার্ভা নষ্ট করতে সঠিক তাপমাত্রায় হিমায়িত করা গুরুত্বপূর্ণ। মার্কিন খাদ্য ও ওষুধ নিয়ন্ত্রক সংস্থা FDA-এর নির্দেশিকা অনুযায়ী, পরজীবী ধ্বংসের জন্য মাছ হিমায়িত করার কয়েকটি পদ্ধতি রয়েছে- ১. মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় টানা ৭ দিন মাছ সংরক্ষণ করতে হবে। ২. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়া পর্যন্ত হিমায়িত করে, সেই তাপমাত্রায় অন্তত ১৫ ঘণ্টা রাখতে হবে। ৩. মাইনাস ৩৫ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় মাছ সম্পূর্ণ শক্ত হওয়ার পর মাইনাস ২০ ডিগ্রি সেলসিয়াস বা তার কম তাপমাত্রায় অন্তত ২৪ ঘণ্টা সংরক্ষণ করতে হবে। তবে সাধারণ বাড়ির ফ্রিজে সব সময় এই তাপমাত্রা বজায় থাকে না। তাই শুধু ডিপ ফ্রিজে রাখলেই মাছ পরজীবীমুক্ত হয়ে যাবে, এমনটা ধরে নেওয়া ঠিক নয়। মাছ রান্নার সময় কী কী সতর্কতা মেনে চলবেন? ফিতাকৃমির সংক্রমণ এড়ানোর সবচেয়ে কার্যকর উপায় হল মাছ ভালোভাবে রান্না করে খাওয়া। পুষ্টিবিদদের পরামর্শ অনুযায়ী, কাঁচা বা আধসিদ্ধ মাছ খাওয়ার অভ্যাস এড়িয়ে চলুন। FDA-এর নির্দেশিকা অনুযায়ী, রান্নার সময় মাছের ভিতরের তাপমাত্রা অন্তত ৬৩ ডিগ্রি সেলসিয়াস বা ১৪৫ ডিগ্রি ফারেনহাইটে পৌঁছনো জরুরি। মাছের সবচেয়ে মোটা অংশে ফুড থার্মোমিটার দিয়ে এই তাপমাত্রা মেপে নেওয়া যায়। মাছ ভালোভাবে সেদ্ধ বা ভাজা করে খেতে হবে। শুধু বাইরে থেকে মাছের রং বদলে গেলেই সেটি সম্পূর্ণ রান্না হয়েছে, এমনটা ধরে নেওয়া উচিত নয়। মনে রাখতে হবে মাছ পুষ্টিকর খাবার। ফিতাকৃমির ভয়ে মাছ খাওয়া বন্ধ করার প্রয়োজন নেই। বরং বিশ্বস্ত জায়গা থেকে মাছ কিনুন, সঠিক তাপমাত্রায় সংরক্ষণ করুন এবং পর্যাপ্ত তাপে রান্না করে খান। তাহলেই পরজীবী সংক্রমণের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। আরটিভি/এসকে
শুধু সবজিতে নয়, যে সব মাছেও কিলবিল করে ফিতাকৃমি!
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
পুষ্টিগুণে সমৃদ্ধ কাজুবাদাম শুধু সুস্বাদু খাবারই নয়, শরীরের জন্যও বেশ উপকারী। এতে রয়েছে প্রোটিন, স্বাস্থ্যকর অসম্পৃক্ত চর্বি, ম্যাগনেশিয়াম, তামা, জিঙ্ক, ফসফরাসসহ বিভিন্ন প্রয়োজনীয় পুষ্টি উপাদান। পরিমিত পরিমাণে নিয়মিত কাজুবাদাম খেলে হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখা থেকে শুরু করে পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। আজ ২৩ নভেম্বর জাতীয় কাজুবাদাম দিবস। দিবসটি উপলক্ষে জেনে নেওয়া যাক, নিয়মিত কাজুবাদাম খাওয়ার সাতটি সম্ভাব্য স্বাস্থ্য উপকারিতা। হৃদ্‌স্বাস্থ্য ভালো রাখতে সহায়ক কাজুবাদামে রয়েছে মনোআনস্যাচুরেটেড ও পলিআনস্যাচুরেটেড ফ্যাট। খাদ্যতালিকায় স্যাচুরেটেড ফ্যাটের পরিবর্তে এসব অসম্পৃক্ত চর্বি যুক্ত করলে হৃদ্‌স্বাস্থ্যের জন্য উপকার পাওয়া যেতে পারে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত কাজুবাদাম খাওয়া মোট কোলেস্টেরল ও ক্ষতিকর এলডিএল কোলেস্টেরলের মাত্রা কমাতে সহায়তা করতে পারে। পেশি ও স্নায়ুর কার্যক্রম স্বাভাবিক রাখে কাজুবাদামে থাকা ম্যাগনেশিয়াম পেশি ও স্নায়ুর স্বাভাবিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পাশাপাশি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ এবং স্বাভাবিক রক্তচাপ বজায় রাখতেও এই খনিজ প্রয়োজন। রোগ প্রতিরোধক্ষমতায় সহায়তা করে কাজুবাদামে থাকা জিঙ্ক ও তামা শরীরের রোগ প্রতিরোধব্যবস্থার স্বাভাবিক কার্যক্রমের জন্য গুরুত্বপূর্ণ। জিঙ্ক কোষের বৃদ্ধি ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে। অন্যদিকে তামা বিভিন্ন এনজাইমের কার্যক্রম এবং শরীরে আয়রন ব্যবহারে সহায়তা করে। হাড়ের সুস্থতায় ভূমিকা রাখে হাড়ের গঠন ও রক্ষণাবেক্ষণের জন্য ক্যালসিয়ামের পাশাপাশি ম্যাগনেশিয়াম, ফসফরাস ও তামার প্রয়োজন হয়। কাজুবাদামে এসব খনিজ উপাদান থাকায় এটি সুষম খাদ্যাভ্যাসের অংশ হিসেবে হাড়ের স্বাভাবিক গঠন ও কার্যক্রমে সহায়ক হতে পারে। শরীরে শক্তি জোগায় প্রোটিন, চর্বি ও শর্করার ভালো উৎস কাজুবাদাম। এসব পুষ্টি উপাদান শরীরে শক্তি উৎপাদনে ভূমিকা রাখে। এ ছাড়া কাজুবাদামের প্রোটিন পেশি ও শরীরের কোষের গঠন এবং রক্ষণাবেক্ষণে সহায়তা করে। ক্ষুধা নিয়ন্ত্রণে সাহায্য করে কাজুবাদামে থাকা প্রোটিন ও স্বাস্থ্যকর চর্বি দীর্ঘক্ষণ পেট ভরা অনুভূতি ধরে রাখতে সাহায্য করতে পারে। ফলে মাঝেমধ্যে ক্ষুধা লাগলে চিপস বা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারের পরিবর্তে অল্প পরিমাণ কাজুবাদাম খাওয়া যেতে পারে। বিপাকীয় কার্যক্রম সচল রাখতে সহায়ক কাজুবাদামে থাকা তামা ও ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন বিপাকীয় প্রক্রিয়ায় ভূমিকা রাখে। তামা শক্তি উৎপাদন ও আয়রন বিপাকে সহায়তা করে। অন্যদিকে ম্যাঙ্গানিজ শরীরের বিভিন্ন এনজাইমের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয়। যেভাবে খাবেন কাজুবাদাম কাজুবাদাম সরাসরি খাওয়ার পাশাপাশি ওটস, দই, সালাদ, পোলাও কিংবা বিভিন্ন সবজির পদের সঙ্গে মিশিয়েও খাওয়া যায়। লবণ ও অতিরিক্ত তেল ছাড়া সাধারণ বা হালকা ভাজা কাজুবাদাম বেছে নেওয়া ভালো। তবে কাজুবাদামে ক্যালরি ও চর্বির পরিমাণ তুলনামূলক বেশি। তাই অতিরিক্ত না খেয়ে পরিমিত পরিমাণে খাওয়াই ভালো। যাদের কাজুবাদাম বা বাদামজাতীয় খাবারে অ্যালার্জি রয়েছে, তাদের এটি এড়িয়ে চলতে হবে। মনে রাখতে হবে, কাজুবাদাম কোনো রোগের প্রতিষেধক নয়। সুস্থ থাকতে একটি নির্দিষ্ট খাবারের ওপর নির্ভর না করে বৈচিত্র্যপূর্ণ ও সুষম খাদ্যাভ্যাস বজায় রাখাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আরটিভি/এসকে
আজ জাতীয় কাজুবাদাম দিবস: প্রতিদিন কাজুবাদাম খেলে মিলবে যেসব উপকার
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
দাম্পত্য জীবনে ভালোবাসা, বিশ্বাস আর পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব অনেক।
আজ শুভ দাম্পত্য দিবস, জীবনসঙ্গীকে দিন একটু বাড়তি সময়
আরও পড়ুন
রমজান ঘিরে খেজুর, আপেল ও কমলায় শুল্ক কমাল এনবিআর
রোজার আগে ভোজ্যতেলের দাম ১৪ টাকা বাড়ানোর পাঁয়তারা ব্যয়সায়ীদের
জানুয়ারির শুরুতেই রমজানের খেজুর বাজারে চান বাণিজ্যমন্ত্রী
রমজান উপলক্ষে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমালো সরকার