ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩

পান্তা খেলে কারা বিপদে পড়তে পারেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ০৯:৩৫ এএম
ছবি: সংগৃহীত

গরমের দিনে কিংবা বাংলা নববর্ষে পান্তা ভাত বাঙালির প্রিয় খাবারগুলোর একটি। অনেকেই মনে করেন, পান্তা শরীর ঠান্ডা রাখে এবং হজমেও সাহায্য করে। তবে বিশেষজ্ঞদের মতে, এই খাবার সবার জন্য সমানভাবে উপকারী নয়। কিছু মানুষের ক্ষেত্রে পান্তা ভাত খেলে নানা শারীরিক সমস্যা দেখা দিতে পারে।

পান্তা ভাত মূলত ভাত পানিতে ভিজিয়ে রেখে তৈরি করা হয়। এ সময় ভাতে স্বাভাবিকভাবেই নানা ধরনের জীবাণু তৈরি হয়। এগুলোর কিছু শরীরের জন্য উপকারী হলেও কিছু মানুষের শরীরে সমস্যা তৈরি করতে পারে।

বিশেষজ্ঞদের মতে, যাদের শরীরে হিস্টামিন সহ্য করার ক্ষমতা কম, তাদের পান্তা খাওয়া এড়িয়ে চলা ভালো। এ ধরনের খাবারে হিস্টামিনের পরিমাণ বেশি থাকে। ফলে মাথাব্যথা, অ্যালার্জি কিংবা পেটের অস্বস্তির মতো সমস্যা দেখা দিতে পারে।

যাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল, যেমন দীর্ঘদিন অসুস্থতায় ভুগছেন বা কঠিন রোগের চিকিৎসা নিচ্ছেন। তাদের ক্ষেত্রেও পান্তা খাওয়ার ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। কারণ এতে থাকা জীবিত জীবাণু কখনো কখনো সংক্রমণের ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়ুন

অন্তঃসত্ত্বা নারী ও ছোট শিশুদের ক্ষেত্রেও পান্তা খাওয়ার বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। সঠিকভাবে প্রস্তুত না হলে এতে ক্ষতিকর জীবাণু থাকতে পারে। যা তাদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে।

এছাড়া যাদের পেটের সমস্যা রয়েছে, যেমন সংবেদনশীল হজম ব্যবস্থা বা বারবার পেটের গোলমাল হয়। তাদের পান্তা খেলে গ্যাস, পেট ফাঁপা বা পাতলা পায়খানার মতো সমস্যা বাড়তে পারে।

উচ্চ রক্তচাপের রোগীদেরও পান্তা খাওয়ার সময় সতর্ক থাকতে বলা হয়। কারণ অনেক সময় পান্তার সঙ্গে লবণযুক্ত ভর্তা বা আচার খাওয়া হয়। যা শরীরে লবণের পরিমাণ বাড়িয়ে দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পান্তা ভাত অনেকের জন্য উপকারী হলেও সবার জন্য নয়। তাই নিজের শারীরিক অবস্থা বুঝে এবং পরিমিত পরিমাণে খাওয়াই সবচেয়ে নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
গরমে পান্তা ভাত খাওয়ার ১০ উপকারিতা
গরমে পান্তা ভাত কেন খাবেন?