ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ফ্রিজে মুরগির মাংস কতদিন নিরাপদ? 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬, ১২:১৪ পিএম
ছবি: সংগৃহীত

একসঙ্গে বেশি রান্না করে মুরগির মাংস ফ্রিজে রেখে পরে খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। তবে রান্না করা খাবার কতদিন পর্যন্ত নিরাপদ থাকে, এ বিষয়টি অনেকেই জানেন না। বিশেষজ্ঞদের মতে, ভুলভাবে সংরক্ষণ করলে মুরগির মাংসে দ্রুত জীবাণু জন্মাতে পারে। যা স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ।

সাধারণ ফ্রিজে কতদিন রাখা যাবে

বিশেষজ্ঞদের মতে, রান্না করা মুরগির মাংস সাধারণ ফ্রিজের তাপমাত্রায় প্রায় ৩ থেকে ৪ দিন পর্যন্ত নিরাপদ থাকে। এর বেশি সময় রাখলে খাবারের স্বাদ ও গুণমান নষ্ট হওয়ার পাশাপাশি খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকিও বাড়ে।

ডিপ ফ্রিজে সংরক্ষণ করলে সময় বাড়ে

ডিপ ফ্রিজে রাখলে রান্না করা মুরগির মাংস প্রায় ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো থাকে। তবে খাওয়ার আগে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে। যাতে সম্ভাব্য জীবাণু নষ্ট হয়।

আরও পড়ুন

সংরক্ষণের সময় যেসব নিয়ম মানতে হবে

রান্না করা মাংস ফ্রিজে রাখার আগে সম্পূর্ণ ঠান্ডা করে ঢাকনাযুক্ত পরিষ্কার পাত্রে রাখতে হবে। রান্নার পর দুই ঘণ্টার বেশি বাইরে রাখা ঠিক নয়। ফ্রিজের তাপমাত্রা কম রাখা জরুরি এবং একই খাবার বারবার গরম করে আবার সংরক্ষণ করা উচিত নয়।

নষ্ট হয়েছে কিনা বুঝবেন যেভাবে

ফ্রিজে রাখা মাংস খাওয়ার আগে গন্ধ, রঙ ও গঠন দেখে নিতে হবে। অস্বাভাবিক গন্ধ, রঙ পরিবর্তন বা পিচ্ছিল ভাব দেখা গেলে সেই মাংস খাওয়া উচিত নয়।

বিশেষজ্ঞদের মতে, সঠিকভাবে খাবার সংরক্ষণ করলে অপচয় কমে এবং স্বাস্থ্যঝুঁকিও এড়ানো যায়। তাই রান্না করা মুরগির মাংস নির্দিষ্ট সময়ের মধ্যে খাওয়াই সবচেয়ে নিরাপদ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
সবার জন্য নিরাপদ পানি নিশ্চিতে ২৫ হাজার কোটি টাকার মহাপরিকল্পনা
৩ বছর ধরে অচল ৫ কোটি টাকার পানি প্রকল্প
ড্রাগন ফল যাদের জন্য নিরাপদ নয়
কলা ঝুলিয়ে সংরক্ষণ করা জরুরি কেন