অফিসে টিকে থাকার দৌড়ে জেন-জি পড়েছে বিপাকে! 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ , ০৩:৩৮ পিএম


অফিসে টিকে থাকার দৌড়ে জেন-জি পড়েছে বিপাকে! 
ছবি: সংগৃহীত

অফিসে ফোনে কথা বলা, সহকর্মীদের সঙ্গে গল্প করা কিংবা ভোরে ঘুম থেকে ওঠা—অনেকের কাছে এগুলো স্বাভাবিক বিষয়। তবে জেন-জি প্রজন্মের অনেক তরুণের কাছে এগুলোই বড় ধরনের চাপ ও অস্বস্তির কারণ হয়ে উঠছে।

এক সাম্প্রতিক জরিপে দেখা গেছে, অনেক তরুণ কর্মী অফিসে ছোটখাটো আলাপ করতে ভয় পান। আবার অনেকেই বড়দের সঙ্গে কাজ করা বা হঠাৎ ফোন ধরতে অস্বস্তি বোধ করেন। ফলে কর্মজীবনের শুরুতেই তারা মানসিক চাপের মুখে পড়ছেন।

ফোনে কথা বলার ভয় কাটাবেন কীভাবে

বিশেষজ্ঞরা বলছেন, ফোনে কথা বলার আত্মবিশ্বাস একদিনে আসে না। এজন্য নিয়মিত অনুশীলন জরুরি।

  • প্রথমে বন্ধু বা পরিবারের সঙ্গে ফোনে কথা বলার অভ্যাস করুন
  • কথা বলার সময় ধীরে ও স্পষ্টভাবে বলুন
  • হাসিমুখে কথা বললে কণ্ঠেও তার প্রভাব পড়ে
  • ফোন করার আগে কী বলবেন, তা একটু লিখে নিলে ভুল কম হয়

কেউ রাগান্বিত আচরণ করলে সেটাকে ব্যক্তিগতভাবে না নেওয়ার পরামর্শও দিয়েছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন

অফিসে কথা বলা নিয়ে অস্বস্তি দূর করার উপায়

নতুন মানুষের সঙ্গে কথা বলাকে ভয় না পেয়ে অভিজ্ঞতা হিসেবে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

  • সাধারণ বিষয় দিয়ে কথা শুরু করুন, যেমন কাজ বা অফিসের অভিজ্ঞতা
  • ব্যক্তিগত প্রশ্ন এড়িয়ে চলুন
  • অন্যদের কথা মন দিয়ে শুনুন

বিশেষজ্ঞদের মতে, ছোটখাটো আলাপ থেকেই অনেক সময় ভালো সম্পর্ক ও নতুন সুযোগ তৈরি হয়।

ভোরে ওঠার অভ্যাস গড়ার সহজ কৌশল

অফিসে সময়মতো পৌঁছাতে অনেকেই ভোরে উঠতে হিমশিম খান। এজন্য ধীরে ধীরে অভ্যাস গড়ার পরামর্শ দেওয়া হয়েছে।

  • কয়েক দিন আগে থেকেই ঘুমানোর সময় এগিয়ে আনুন
  • আগের রাতেই পোশাক ও প্রয়োজনীয় জিনিস প্রস্তুত রাখুন
  • সকালের কাজগুলো আগে থেকে পরিকল্পনা করুন

এসব ছোট প্রস্তুতি মানসিক চাপ অনেকটাই কমিয়ে দেয়।

তাই জেন-জির বা নতুন প্রজন্মের কর্মজীবনে এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো স্বাভাবিক। তবে নিয়মিত চর্চা ও ইতিবাচক মানসিকতা থাকলে সহজেই এসব ভয় কাটিয়ে আত্মবিশ্বাসের সঙ্গে অফিস জীবন গড়ে তোলা সম্ভব।

সূত্র: দ্য গার্ডিয়ান 


আরটিভি/জেএমএ

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission