ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

ত্বক উজ্জ্বল রাখতে ঘরেই বানান আফটার শেভ লোশন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৬, ১২:৪২ পিএম
ছবি: সংগৃহীত

শেভ করার পর অনেকের ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া বা শুষ্কতা দেখা দেয়। বাজারে পাওয়া রাসায়নিকযুক্ত আফটার শেভ লোশন নিয়মিত ব্যবহার করলে ত্বক আরও শুষ্ক হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষ করে সংবেদনশীল ত্বকে এসব সমস্যার প্রভাব বেশি দেখা যায়।

বিশেষজ্ঞদের মতে, ঘরেই সহজ কিছু প্রাকৃতিক উপাদান দিয়ে আফটার শেভ লোশন তৈরি করলে ত্বক থাকে ঠান্ডা, কোমল ও উজ্জ্বল। এগুলো ত্বকের জ্বালা কমায় এবং প্রাকৃতিকভাবে আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে।

অ্যালোভেরা, গোলাপ জল ও ফিটকিরির মিশ্রণ

  • দুই চা চামচ অ্যালোভেরা জেল
  • দুই চা চামচ গোলাপ জল
  • সামান্য ফিটকিরি গুঁড়ো

সব উপাদান ভালোভাবে মিশিয়ে শেভের পর ত্বকে লাগালে লালচে ভাব ও জ্বালা কমে যায়। অ্যালোভেরা ত্বক ঠান্ডা রাখে, গোলাপ জল সতেজতা আনে এবং ফিটকিরি ত্বকের ক্ষুদ্র কাটা দ্রুত সারাতে সাহায্য করে।

শসা ও অ্যালোভেরা লোশন

  • শসার রসের সঙ্গে অল্প অ্যালোভেরা জেল মিশিয়ে নিন
  • শেভের পর ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন

এই মিশ্রণ ত্বককে ঠান্ডা রাখে, খসখসে ভাব কমায় এবং প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরিয়ে আনে।

আরও পড়ুন

ফিটকিরির সরাসরি ব্যবহার

শেভের পর পানিতে ভিজিয়ে ফিটকিরি হালকা করে ত্বকে লাগালে ছোটখাটো কাটা ও জ্বালা দ্রুত কমে। তবে বেশি ঘষা উচিত নয়। কারণ ত্বক সংবেদনশীল হয়ে যেতে পারে।

উপকারিতা কী?

  • ত্বক ঠান্ডা ও শান্ত থাকে
  • লালচে ভাব ও জ্বালা কমে
  • ত্বক হয় নরম ও উজ্জ্বল
  • সংবেদনশীল ত্বকের জন্য নিরাপদ
  • কম খরচে সহজেই তৈরি করা যায়

তাই বাজারের রাসায়নিক পণ্যের বদলে ঘরোয়া প্রাকৃতিক উপাদান দিয়ে আফটার শেভ লোশন ব্যবহার করলে ত্বক থাকে সুস্থ, কোমল ও স্বাভাবিকভাবে উজ্জ্বল।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বিয়ে না করার সঙ্গে কি ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকির কোনো সম্পর্ক আছে?
অবিবাহিতদের ক্যানসারের ঝুঁকি বেশি, জানাল গবেষণা
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
বাথরুমে গোসল করতে গিয়ে কিংবা শৌচকর্মের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়ার ঘটনা প্রায়ই শোনা যায়। কখনও এমন পরিস্থিতিতে স্ট্রোকের খবরও সামনে আসে। এ কারণে অনেকের মনে প্রশ্ন জাগে, বাথরুমের সঙ্গে স্ট্রোকের কোনো বিশেষ সম্পর্ক রয়েছে কি না।
বাথরুমে কেন ঘটে স্ট্রোকের ঘটনা, কী বলছে চিকিৎসাবিজ্ঞান?
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
সব সময় হাসিখুশি থাকা কি সম্ভব? কাজের চাপ, ক্লান্তি কিংবা মনের অশান্তিতে কখনো কখনো বিরক্তি প্রকাশ পেতেই পারে।
আজ খিটখিটে মেজাজ দিবস, গোমড়ামুখোদের জন্যই বিশেষ দিন!
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
প্রতিদিনের ছোট্ট একটি অভ্যাস কমাতে পারে নানা রোগের ঝুঁকি। অভ্যাসটি হলো সাবান ও পরিষ্কার পানি দিয়ে সঠিক নিয়মে হাত ধোয়া।
আজ বিশ্ব হাত ধোয়া দিবস: প্রতিদিনের এই অভ্যাসেই কমবে সংক্রমণের ঝুঁকি
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
চায়ের সঙ্গে গরম গরম শিঙাড়া খেতে পছন্দ করেন অনেকেই। রাস্তার পাশের দোকান থেকে অফিসের নাশতার টেবিল—সবখানেই জনপ্রিয় এই মুখরোচক খাবার।
খালি পেটে শিঙাড়া খেলে যে ৪ সমস্যা হতে পারে
আরও পড়ুন
চালের ড্রামে ৩৪ হাজার ইয়াবা, মা-ছেলে গ্রেপ্তার
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
আবুধাবিতে সড়কে প্রাণ গেল প্রবাসী মা-ছেলের, বাবা হাসপাতালে
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী