ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বয়স চল্লিশের পর মা হওয়ার ঝুঁকি কমাতে যেসব ব্যায়াম করবেন

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ মে ২০২৬, ০৯:৫৩ এএম
ছবি: সংগৃহীত

বয়স চল্লিশ পেরিয়েও অনেক নারীই স্বাভাবিকভাবে মা হওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন। চিকিৎসকেরা বলছেন, সঠিক প্রস্তুতি থাকলে এ বয়সেও মাতৃত্ব সম্ভব। তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ডিম্বাণুর মান ও সংখ্যা কমে যায়, হরমোনের ভারসাম্যও অনিয়মিত হতে পারে। তাই শরীরকে প্রস্তুত রাখা খুবই জরুরি।

বিশেষজ্ঞদের মতে, নিয়মিত ব্যায়াম ও ইয়োগা বা যোগ ব্যায়াম প্রজনন স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। বিশেষ করে পেলভিক অংশের রক্তসঞ্চালন বাড়িয়ে জরায়ুকে শক্তিশালী করে তোলে কিছু নির্দিষ্ট ব্যায়াম।

বদ্ধ কোণাসন বা বন্ধ কোণ ভঙ্গি

এই আসনটি পেলভিক পেশি শক্তিশালী করতে সাহায্য করে। মেঝেতে বসে দুই পায়ের পাতা একসঙ্গে জুড়ে ধরতে হয়। এরপর হাঁটু ওপর-নিচ করে ধীরে ধীরে নড়াচড়া করতে হয়। এতে শ্রোণিদেশে (কোমরের নিচের অংশে বা নিতম্বের আশপাশে) রক্তসঞ্চালন বাড়ে এবং জরায়ুর কার্যক্ষমতা উন্নত হয়।

সেতু বন্ধাসন বা পেলভিক টিল্ট

চিৎ হয়ে শুয়ে হাঁটু ভাঁজ করে কোমর ধীরে ধীরে উপরে তুলতে হয়। কিছুক্ষণ ধরে রেখে আবার নামাতে হয়। এই ব্যায়াম পেলভিক অঞ্চলের পেশি শক্ত করে এবং প্রজনন অঙ্গের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে।

আরও পড়ুন

মালাসন বা ডিপ স্কোয়াট

দুই পা একটু ফাঁক রেখে ধীরে ধীরে বসার ভঙ্গিতে নামতে হয়। কনুই হাঁটুর ভেতরে রেখে ভারসাম্য বজায় রাখতে হয়। এটি শরীরের নিচের অংশের পেশি শক্ত করে এবং প্রজনন স্বাস্থ্য উন্নত করে।

বেঞ্চ স্টেপ আপ

একটি উঁচু জায়গায় এক পা রেখে শরীরের ভারসাম্য ধরে রাখতে হয়, তারপর অন্য পায়ে একইভাবে করতে হয়। এই ব্যায়াম শরীরের শক্তি ও স্থিতিশীলতা বাড়াতে সাহায্য করে।

চল্লিশের পর মাতৃত্বে ঝুঁকি থাকলেও সঠিক জীবনযাপন ও নিয়মিত ব্যায়াম সেই ঝুঁকি অনেকটাই কমাতে পারে। চিকিৎসকদের মতে, শরীরকে প্রস্তুত রাখাই এই বয়সে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
রবীন্দ্রনাথকে নিয়ে আম্মারের কটূক্তি, প্রতিবাদে রাকসু ভবনে পোস্টার সাঁটাল ছাত্রদল
ফেরি করে মাদক বিক্রি, ক্রেতার বদলে মিলল ‘যমের দেখা’
ছেলের মরদেহ কবরস্থানে নেওয়ার সময় মায়ের মৃত্যু!
‘মা ইলিশ রক্ষায় সরকারি সহায়তার চেয়েও জেলেদের মানসিক অঙ্গীকারই গুরুত্বপূর্ণ’