ঢাকা বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩

চোখের ড্রপ ৩০ দিনের বেশি ব্যবহার করলে কী হয় 

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ মে ২০২৬, ০২:২৭ পিএম
ছবি: সংগৃহীত

চোখের ড্রপ হাতে থাকলেই অনেকেই ধরে নেন, যতদিন বোতলে ওষুধ আছে ততদিনই ব্যবহার করা যাবে। কিন্তু বিশেষজ্ঞদের মতে, এই ধারণা চোখের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

চোখের ড্রপ একবার খোলার পর সর্বোচ্চ এক মাস পর্যন্ত ব্যবহার করা নিরাপদ। এর বেশি সময় ব্যবহার করলে বোতলের ভেতরে থাকা ওষুধের কার্যকারিতা কমে যায় এবং সেখানে জীবাণু, ব্যাকটেরিয়া বা ছত্রাক জন্মাতে পারে। ফলে ওষুধের বদলে তা চোখে সংক্রমণের কারণ হয়ে দাঁড়ায়।

চিকিৎসকরা বলছেন, প্রতিবার ব্যবহারের সময় বোতলের মুখ চোখ বা আঙুলে লাগলে সহজেই জীবাণু ভেতরে ঢুকে যেতে পারে। সময়ের সঙ্গে সঙ্গে সেই জীবাণুই আবার চোখে প্রবেশ করে নতুন সমস্যা তৈরি করে।

গ্লুকোমার মতো রোগে যারা নিয়মিত চোখের ড্রপ ব্যবহার করেন, তাদের ক্ষেত্রে ঝুঁকি আরও বেশি। দীর্ঘদিন একই বোতল ব্যবহার করলে ওষুধের কার্যকারিতা কমে গিয়ে চোখের চাপ ঠিকভাবে নিয়ন্ত্রণে নাও আসতে পারে। এতে রোগ নিয়ন্ত্রণের বদলে তা নীরবে খারাপের দিকে যেতে পারে।

আরও পড়ুন

বিশেষ কিছু আধুনিক বোতলে জীবাণু ঢোকা কমানোর প্রযুক্তি থাকে, যা কিছু ক্ষেত্রে তুলনামূলক বেশি সময় নিরাপদ রাখতে সাহায্য করে। তবে কোন ওষুধ কতদিন ব্যবহার করা যাবে, তা অবশ্যই চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঠিক করা উচিত।

চোখের ড্রপ ব্যবহারে কিছু নিয়ম মানা জরুরি—

  • বোতলের মুখ কখনোই চোখ, পাতা বা আঙুলে লাগানো যাবে না।
  • প্রতিবার ব্যবহারের আগে হাত ভালোভাবে ধুতে হবে।
  • একাধিক ড্রপ ব্যবহার করলে প্রতিটির মাঝে কয়েক মিনিট বিরতি রাখতে হবে।
  • এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, বোতল খোলার তারিখ লিখে রাখা।

চিকিৎসকদের পরামর্শ, এক মাস হয়ে গেলে বোতলে ওষুধ থাকলেও তা আর ব্যবহার না করাই নিরাপদ। কারণ চোখের সংক্রমণের চিকিৎসা অনেক বেশি কষ্টকর ও ব্যয়বহুল হতে পারে।

বিশেষজ্ঞরা মনে করিয়ে দেন, চোখের যত্নে সামান্য অসচেতনতাও বড় ক্ষতির কারণ হতে পারে। তাই ওষুধ ব্যবহার নয়, সঠিক নিয়ম মেনে ব্যবহার করাই চোখ সুরক্ষার আসল চাবিকাঠি।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আজ ক্যান্ডি দিবস
ক্যান্ডি মানেই মিষ্টি স্বাদ আর শৈশবের রঙিন স্মৃতি।
আজ ক্যান্ডি দিবস
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
বর্তমান সময়ে আমাদের জীবনযাপনের অপরিহার্য অংশ হয়ে উঠেছে মোবাইল ফোন। ফোন ছাড়া একটি দিন কাটানোও এখন অসম্ভব হয়ে উঠেছে। ফোন ছাড়া কিছু সময় থাকলেই কী যেন নেই, কী যেন নেই মনে হতে থাকে। অভ্যাসবশত অনেকে টয়লেটেও ফোন নিয়ে যান।  বিশেষজ্ঞরা বলছেন, টয়লেটে ফোন নিয়ে যাওয়া বা টয়লেটে গিয়ে ফোন ব্যবহার করা মোটেও স্বাস্থ্যসম্মত অভ্যাস নয়। এই অভ্যাস আপনার অজান্তেই ডেকে আনতে পারে মারাত্মক বিপদ। বিশেষ করে টয়লেটের কমোডে বসে মোবাইল ব্যবহার করা একদমই ঠিক নয়। এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও বিষয়টি নিন্দনীয় ও অপছন্দনীয়। ওয়াশরুমে বসে মোবাইলে, অন্য কোনো মাধ্যমে বা সরাসরি কথাবার্তা বলা ইসলামী শিষ্টাচারের পরিপন্থী এবং মাকরূহ বা অপছন্দনীয় কাজ। ওয়াশরুম হলো অপবিত্রতা ত্যাগের স্থান, এখানে কথা বলা অনুচিত। তবে ওয়াশরুমে বসে থাকা অবস্থায় যদি বিশেষ কোনো প্রয়োজন দেখা দেয়, যেমন, ওয়াশরুমের পানি শেষ হয়ে গেল বা টিস্যু নেই এমন অবস্থায় সাহায্য নেওয়ার জন্য কাউকে ডেকে বলা যাবে। মূলত ওয়াশরুমে কথা বলা হারাম নয়, তবে বিষয়টিকে মাকরূহ বলা হয় এবং এ থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়। কিন্তু ওয়াশরুমে কথা বলার সময় খেয়াল রাখতে হবে, যেন আল্লাহ তায়ালার কোনো জাতি (সত্তা) বা সিফাতি (গুণবাচক) নাম, জিকিরের কোনো কালিমা কিংবা দোয়া, কোরআন, হাদিস বা এমন কোনো কাগজ যাতে আল্লাহর নাম, নবী বা ফেরেশতাদের নামের শব্দ উচ্চারণ করা যাবে না। আরটিভি/এসআর
ওয়াশরুমে বসে ফোনে কথা বলা যাবে?
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
হাড়ের গঠন ও শক্তি বজায় রাখতে ক্যালসিয়াম, ভিটামিন ডি ও পর্যাপ্ত প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব পুষ্টির ঘাটতি হলে হাড় দুর্বল হয়ে যেতে পারে। বাড়তে পারে অস্টিওপোরোসিস বা হাড়ক্ষয়জনিত রোগের ঝুঁকি।
হাড় মজবুত রাখতে জরুরি তিন পুষ্টি, খাদ্যতালিকায় রাখবেন যেসব খাবার
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
সারাদিন মুঠোফোনের বার্তা, কাজের চাপ, বন্ধুদের সঙ্গে কথাবার্তা আর সামাজিক যোগাযোগমাধ্যমে অন্যের জীবন দেখতে দেখতে ক্লান্ত? তাহলে আজ একটু বিরতি নিতেই পারেন।
আজ নিজের সঙ্গে আড্ডার দিন
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
ওজন কমানোর চেষ্টা করছেন? নাশতায় মাখানা নাকি পপকর্ন কোনটি বেছে নেবেন, তা নিয়ে দ্বিধায় পড়েন অনেকেই। দুটিই হতে পারে স্বাস্থ্যকর নাশতার বিকল্প।
ওজন কমাতে মাখানা নাকি পপকর্ন, কোনটি বেশি উপকারী
আরও পড়ুন
মোবাইল-কম্পিউটারে চোখ ক্লান্ত? আরাম পেতে মানুন এই ৪ উপায়
বর্ষায় কেন বাড়ে চোখের ছোঁয়াচে রোগ, জানুন জরুরি সতর্কতা 
কয়েক সেকেন্ড চোখে ঝাপসা দেখছেন? অবহেলা করলেই হতে পারে প্রাণঘাতী বিপদ
বিশেষ উপায়ে চোখের যত্ন নিলে সহজে পড়বে না ছানি