ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হাত-পায়ের অবাঞ্ছিত লোম কমবে এখন ঘরোয়া মাস্কেই

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৭ জুলাই ২০২৬, ০৩:৩৮ পিএম
হাত-পায়ের লোম কমবে এখন ঘরোয়া মাস্কেই । ছবি: সংগৃহীত

হাতে-পায়ের অবাঞ্ছিত লোম দূর করতে অনেকেই নিয়মিত লোম তোলা, ক্ষুর ব্যবহার, ওয়াক্স করা বা বিভিন্ন প্রসাধনীর ওপর ভরসা করেন। তবে দীর্ঘদিন ধরে একটি ঘরোয়া উপায়ও বেশ জনপ্রিয়। অনেকের বিশ্বাস, বেসন ও দুধের সর দিয়ে তৈরি মাস্ক নিয়মিত ব্যবহার করলে শরীরে লোম ওঠা কমে যায়। কিন্তু এই ধারণার কতটা সত্যতা রয়েছে?

প্রচলিত এই উপায়ে বেসনের সঙ্গে দুধের সর মিশিয়ে শরীরে লাগানো হয়। অনেকের দাবি, দীর্ঘদিন এটি ব্যবহার করলে শরীরে নতুন করে লোম কম গজায়। আগে শিশুদের শরীরেও বেসন, দুধের সর কিংবা চালের গুঁড়ো দিয়ে মালিশ করার চল ছিল। ধারণা ছিল, এতে ভবিষ্যতে শরীরে লোম কম ওঠে।

তবে চিকিৎসকদের মতে, এই বিশ্বাসের পক্ষে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বেসন বা দুধের সর লোমের বৃদ্ধি কমিয়ে দেয় বা লোমের গোড়ায় কোনো প্রভাব ফেলে— এমন তথ্য গবেষণায় পাওয়া যায়নি।

আরও পড়ুন

বিশেষজ্ঞদের ভাষ্য, এই ধরনের মাস্ক ত্বকের ওপরের সূক্ষ্ম রোম ঘর্ষণের মাধ্যমে সাময়িকভাবে তুলে ফেলতে পারে। ফলে কিছু সময়ের জন্য ত্বক মসৃণ দেখায়। কিন্তু এটি রোমের স্বাভাবিক বৃদ্ধি বা নতুন লোম গজানোর প্রক্রিয়ায় কোনো পরিবর্তন আনে না।

তাই এই মাস্ক ব্যবহারের পর যদি মনে হয় লোম কমে গেছে, সেটি মূলত সাময়িক প্রভাব। স্থায়ীভাবে লোম কমানোর কোনো কার্যকর উপায় হিসেবে এটি প্রমাণিত নয়।

এছাড়া শিশুদের ত্বকে বা সংবেদনশীল ত্বকে যেকোনো ঘরোয়া মাস্ক ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে। উপাদানগুলোর কারণে অ্যালার্জি বা ত্বকে জ্বালাপোড়া হতে পারে। তাই আগে অল্প জায়গায় ব্যবহার করে দেখে নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
মোবাইল ফোন এখন দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। যোগাযোগ থেকে শুরু করে কাজ ও বিনোদন সব ক্ষেত্রেই বেড়েছে এর ব্যবহার।
মোবাইল পকেটে রাখলে কি শুক্রাণুর ক্ষতি হয়, গবেষণা যা বলছে 
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
শিশুদের শরীরে ক্যানসারের প্রাথমিক লক্ষণ অনেক সময় সাধারণ অসুস্থতার মতো মনে হতে পারে। ফলে অভিভাবকদের পক্ষে শুরুতেই রোগটি শনাক্ত করা কঠিন হয়ে পড়ে।
শিশুদের ক্যানসারের ৭ লক্ষণ, যা সহজেই এড়িয়ে যান অভিভাবকরা
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
প্রচণ্ড রোদে নিজেকে সুরক্ষিত রাখা এবং সুস্থ থাকা বর্তমান সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে যেখানে গ্রীষ্মকালে তাপমাত্রা অনেক বেশি বেড়ে যায়।
রোদের তীব্রতা থেকে বাঁচতে এবং শরীর সতেজ রাখার উপায়
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই কিংবা ভাজা মুরগির সঙ্গে কেচাপ খেতে পছন্দ করেন অনেকেই। লাল রঙের ঘন এই সসের কথা মনে এলেই সাধারণত টমেটোর কথা মাথায় আসে।
শুধু টমেটো নয়, কলা দিয়েও তৈরি হয় কেচাপ! জেনে নিন রেসিপি
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
বয়স বিশের কোটা পেরোতেই বন্ধুমহলে একে একে বিয়ের আয়োজন শুরু হয়।
অবিবাহিত বন্ধুদের যে ৬ কথা না বলাই ভালো
আরও পড়ুন
বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
নৌকায় নিয়ে হাত-পা বেঁধে গৃহবধূর ‘সর্বনাশ‎’ করলেন দুই ভাই
বাড়ির সামনে থেকে নিখোঁজ, দুদিন পর মরদেহ মিলল পাটক্ষেতে 
হাত-পায়ে ঝিঁ ঝিঁ? ভয়ংকর বিপদের লক্ষণ!