কেন ক্লান্ত লাগে?

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

সোমবার, ২১ জানুয়ারি ২০১৯ , ০৬:৩৬ পিএম


কেন ক্লান্ত লাগে?

ক্লান্তি আমাদের বড় একটি সমস্যা। এর কারণে কোনোকিছু করতে ভালো লাগে না। ঠিকমতো খাওয়া-দাওয়া করা এবং ঘুমানোর পরও ক্লান্তিভাব না গেলে আমরা হতাশ হয়ে পড়ি। পাশাপাশি কিছুটা চিন্তিতও হই। দেখে নিন আপনার অতিরিক্ত ক্লান্তির কারণ-

  • অ্যানিমিয়া বা রক্ত স্বল্পতায় ভুগলে রক্তে রেড ব্লাড সেল বা হিমোগ্লোবিন কমে যায়। এর অন্যতম লক্ষণ হল ক্লান্ত হয়ে পড়া। সঙ্গে মাথা ঘোরা এবং শ্বাস-প্রশ্বাসের সমস্যাও দেখা দেয়।
  • ডিপ্রেশন বা অবসাদ থেকেও ক্লান্তিভাব আসতে পারে।
  • পুষ্টিকর সুষম খাদ্যের অভাব আপনাকে ক্লান্ত করে দিতে পারে। এই সমস্যা কাটাতে আপনাকে যথেষ্ট আমিষ ও শর্করা, পর্যাপ্ত ভিটামিন ও খনিজ খাবার খেতে হবে।
  • অনেক সময় ঘুমের মধ্যেই মস্তিষ্কে অক্সিজেন সরবরাহ কমে যায়, ফলে হঠাৎ ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরই আবার ঘুমিয়ে যাই। কিন্তু এতে ঘুমের যে ব্যাঘাত ঘটে। ফলে সারাদিন ঘুম-ঘুম ভাব থাকে। এ কারণেও আপনার মধ্যে ক্লান্তিভাব আসতে পারে।
  • ডায়াবেটিসের রোগীরা মাঝেমধ্যেই ক্লান্তি অনুভব করতে পারেন। বিশেষ করে যাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকেনা তাদের ক্ষেত্রে এই সমস্যা বেশি দেখা যেতে পারে।

আরও পড়ুন

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission