চিকেন রোল রেসিপি

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি অনলাইন

শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯ , ০৫:১৮ পিএম


চিকেন রোল রেসিপি

চিকেন রোল আপনার পছন্দের খাবার হলে ঘরেই বানিয়ে নিতে পারবেন এটা। দেখুন সুস্বাদু চিকেন রোল কীভাবে তৈরি করবেন-

বিজ্ঞাপন

উপকরণ

মুরগির কিমা- ১ কাপ, পেঁয়াজ কুচি- ১ থেকে ২ কাপ, পেঁয়াজ বাটা- ১ কাপ, রসুন বাটা- ১ টেবিল চামচ, আদা বাটা- ১ টেবিল চামচ, এলাচ- ২টি, দারুচিনি- ৪ টুকরা, চিনি- ১ চিমটি, লবণ- স্বাদমতো, টেস্টিং সল্ট- স্বাদ অনুযায়ী, তেল- ৩ টেবিল চামচ।

বিজ্ঞাপন

রুটি তৈরি উপকরণ

ময়দা- ২ কাপ, ডিম- ১টি, লবণ- স্বাদ অনুযায়ী, বিস্কুটের গুঁড়া- ১ কাপ, তেল- রুটি ভাজার জন্য।

বিজ্ঞাপন

প্রস্তুত প্রণালি

কড়াইয়ে তেল গরম করে দারুচিনি, এলাচ ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ কুচি কিছুটা নরম হলে তাতে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে কষিয়ে নিন। কষানো হলে লবণ, চিনি ও মাংসের কিমা দিয়ে নেড়ে সামান্য পানি দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করুন। পানি শুকিয়ে গেলে টেস্টিং সল্ট দিয়ে নেড়ে নামিয়ে নিন। এবার ময়দা, লবণ, ডিম ও পরিমাণমতো পানি দিয়ে গুলিয়ে নিন। ব্যাটার বেশি ঘনও হবে না আবার বেশি পাতলাও যেন না হয়।

বিজ্ঞাপন

প্যানে অল্প তেল ব্রাশ করে পরিমাণ মতো গোলা দিয়ে প্যান ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটা রুটির মতো রুটি বানান। রুটির গোলা টেনে গেলে উল্টে দিন এবং অপর পিঠ সামান্য সেঁকে নামিয়ে নিন। এই পরিমাণ ব্যাটার থেকে চারটি রুটি বানাবেন এবং বাকি ব্যাটার রেখে দেবেন।

এবার রুটির মাঝখানে রান্না করা কিমা লাইন করে দিয়ে রেখে দেয়া ব্যাটার থেকে চামচ দিয়ে কিছু ব্যাটার নিয়ে রুটির চারদিকে লাগিয়ে রুটিটা রোলের মতো মুড়িয়ে নিন এভাবে সবগুলো রুটি রোল করা হয়ে গেলে বাকি ব্যাটারে পানি দিয়ে পাতলা করে ওই পাতলা ব্যাটারে রোলগুলো ডুবিয়ে বিস্কুটের গুঁড়ায় গড়িয়ে ডুবো তেলে ভেজে গরম গরম পরিবেশন করুন।

ডি/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission