সিলিকা জেলের পাঁচ ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক, আরটিভি নিউজ

মঙ্গলবার, ৩০ জুন ২০২০ , ০৯:৫৮ পিএম


Silica gel, use
সিলিকা জেল।

সিলিকা জেল। খুব প্রয়োজনীয় ও পরিচিত একটি নাম। নতুন ব্যাগ কিংবা জুতা কিনলেই ভেতরে ছোট্ট বালিশের মতো দানা ভরা যে থলে থাকে, ওগুলোই হল সিলিকা জেল। ভিটামিন ওষুধের কৌটার মাঝেও থাকে উপাদানটি। তবে এই সিলিকা জেল বেশ কিছু কাগে লাগে।

বিজ্ঞাপন

চলুন জেনে নিন কী কী কাজে লাগে সিলিকা জেল 

  • গহনার বাক্সে আলাদা করে বহু যত্নে গয়না রাখলেও কালচে হয়ে যায় তা। সেই সমস্যা থেকে মুক্তি পেতে জুয়েলারি বক্সে সিলিকা জেলের ছোট প্যাকেট রেখে দিন। এতে করে সিলিকা জেল বাতাসের বাড়তি আর্দ্রতাকে শোষণ করে গহনা চকচকে রাখবে।
  • নিয়মিত যে জুতা পরেন সেটাতে স্বাভাবিকভাবেই ভেজাভাব ও বাজে গন্ধ হয়ে যায়। এই সমস্যা থেকে দূরে থাকতে চাইলে ছুটির দিন জুতার ভেতরে ৩ থেকে ৪টি ছোট সিলিকা জেলের ব্যাগ ছেড়ে দিন। এভাবে ২৪ ঘণ্টা রাখার পর একদম ফ্রেশ ও শুকনো জুতা পরুন। 
  • মোবাইলফোন পানিতে পড়লে মোবাইলের ভেতরে পানি ঢোকে। এক্ষেত্রে সিলিকা জেল খুব প্রয়োজনীয় একটি উপাদান হিসেবে কাজ করবে। একটি ব্যাগে বেশ কয়েকটি সিলিকা জেলের ব্যাগ নিয়ে এতে মোবাইল রেখে দিতে হবে অন্তত ৮ ঘণ্টার জন্য। দেখবেন মোবাইলের ভেতরের যন্ত্রাংশে পানি ঢুকে গিয়ে থাকলেও সিলিকা জেল তা শোষণ করে নিয়েছে।
  • ক্যামেরা ও লেন্সে খুব সহজেই ফাঙ্গাস পড়ে যায়। ক্যামেরা ও লেন্সকে দীর্ঘদিন সুরক্ষিত রাখতে ক্যামেরা ও লেন্সের ব্যাগের ভেতরে কয়েকটা সিলিকা জেল রেখে দিন ও নিশ্চিন্ত থাকুন।
  • ড্রয়ারের ভেতরে একসঙ্গে অনেক ধরনের জিনিস রাখা হয়। এতে করে সহজেই ড্রয়ারের ভেতরে ভ্যাপসা গন্ধ তৈরি হয়। এই সমস্যা এড়াতে প্রতিটি ড্রয়ারে কয়েকটি সিলিকা জেলের ব্যাগ রেখে দিতে হবে। এই সমস্যা আর থাকবে না।

সূত্র- ইন্ডিয়ান এক্সপ্রেস। 

আরও পড়ুন : 

বিজ্ঞাপন

জিএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps
বিজ্ঞাপন

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission