মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

শনিবার, ১৮ মে ২০২৪ , ০৫:৩০ পিএম


মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু
ছবি : সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সদর ও ভোলাহাট উপজেলায় মহানন্দা নদীতে গোসল করতে নেমে দুজনের মৃত্যু হয়েছে। তারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার স্বরূপনগর জিকেন আলীর ছেলে রায়হান আলী শুভ (২৩) ও ভোলাহাট উপজেলার দলদলী ইউনিয়নের পীরগাছি গ্রামের জহর আলীর মেয়ে সোনিয়া (১২)।  

শনিবার (১৮ মে) দুপুরে মহানন্দা নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

দুজনের মরদেহ আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, মহানন্দা সেতুর রাবার ড্যাম এলাকায় তিন-চারজন বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে ডুবে যায় শুভ। পরে সেখানে থাকা অন্যরা বুঝতে পেরে তাকে উদ্ধার করে দ্রুত চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমান জানান, ভোলাহাট উপজেলার বজরাটেক এলাকায় নানা জমরুদ্দিনের বাড়িতে বেড়াতে এসে দুপুরে মহানন্দা নদীতে গোসল করতে নেমেছিলো সোনিয়া। এরপর তাকে খুঁজে না পাওয়ায় ফায়ার সার্ভিসকে খবর দেয় পরিবার। খবর পেয়ে ফায়ায় সার্ভিসের কর্মীরা নদী থেকে সোনিয়াকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission