সেতু দেখানোর কথা বলে, বন্ধুরা মিলে তরুণীকে পালাক্রমে ধর্ষণ

লালমনিরহাট প্রতিনিধি, আরটিভি নিউজ

শুক্রবার, ১৫ জানুয়ারি ২০২১ , ০৯:৩৮ এএম


ধর্ষণ×তিস্তা×গণধর্ষণ×সেতু×বাংলাদেশ # আরটিভি নিউজ সংগৃহীত ফাইল ছবি #RTV
আরটিভি নিউজ সংগৃহীত ফাইল ছবি #RTV

লালমনিরহাটে তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখতে এসে গণধর্ষণের শিকার হয়েছে এক কিশোরী (১৬)। তাকে ধর্ষণের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সন্ধ্যায় ওই কিশোরীর বাবা লালমনিরহাট সদর থানায় একটি মামলা দায়ের করেন।

তিনি মামলায় অভিযুক্ত ওই আসামিকে গ্রেপ্তার দেখানো হয়েছে । গ্রেপ্তারকৃতরা হলেন, কুড়িগ্রামের রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙা ইউনিয়নের পশ্চিম দেবোত্তর এলাকার ত্রিপদ রায়ের ছেলে রেস্টুরেন্ট ব্যবসায়ী নির্মল চন্দ্র রায় (২৮) ও লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের পূর্ব দালালপাড়া এলাকার তৈয়ব আলীর ছেলে আতিকুল ইসলাম (২৫)।

লালমনিরহাট সদর থানা পুলিশ জানান, নির্মল চন্দ্র রায় বৃহস্পতিবার দুপুরে তার প্রতিবেশী এক কিশোরীকে লালমনিরহাট সদর উপজেলার তিস্তা সড়ক সেতু ও রেল সেতু দেখানোর জন্য বেড়াতে নিয়ে আসে। সেতুপাড়ে বেড়ানোর একপর্যায়ে বন্ধু আতিকুলের সহায়তায় পাশের একটি গোডাউনে নিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করে নির্মল চন্দ্র ও তার বন্ধু। একপর্যায় কিশোরী কৌশলে গোডাউন থেকে বেরিয়ে পাশের সেতুপাড়ের টোলপ্লাজায় কর্মরত পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ তাৎক্ষনিকভাবে নির্মল চন্দ্র ও তার বন্ধু আতিকুলকে আটক করে।

পুলিশের সহায়তায় কিশোরীর বাবা খবর পেয়ে লালমনিরহাট সদর থানায় এ ঘটনায় আটকদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ আটকদের গ্রেপ্তার দেখানো হয়েছে। একইসঙ্গে ওই কিশোরীকে উদ্ধার করে মেডিকেল পরীক্ষার জন্য লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।

লালমনিরহাট সদর থানার (ওসি) শাহ আলম আরটিভি নিউজকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জেবি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission