সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায় ২ ভাই, অতঃপর...

ময়মনসিংহ (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ৩১ মে ২০২৬ , ১০:২৭ পিএম


সাঁকো পার হওয়ার সময় পানিতে পড়ে যায় ২ ভাই, অতঃপর...
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় খালের ওপর নির্মিত বাঁশের সাঁকো পার হতে গিয়ে পানিতে পড়ে দুই সহোদর শিশুর মৃত্যু হয়েছে। 

শনিবার (৩০ মে) বিকেলে উপজেলার বাঘবেড় ইউনিয়নের খামারপাশা গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো হালুয়াঘাট উপজেলার বিলডোরা ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে আল আমিন (১২) ও মাহিন (৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পরিবারসহ নানাবাড়িতে একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে খামারপাশা গ্রামে এসেছিল দুই ভাই। বিকেলে বাড়ির পাশের খালের ওপর নির্মিত সরু বাঁশের সাঁকো পার হওয়ার সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে তারা পানিতে পড়ে যায়। সাঁতার না জানায় মুহূর্তেই তলিয়ে যায় দুই শিশু।

ঘটনার সময় কাছাকাছি থাকা অপর এক শিশু বিষয়টি দেখতে পেয়ে দ্রুত স্বজন ও স্থানীয়দের খবর দেয়। পরে স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা খালে নেমে খোঁজাখুঁজি চালিয়ে দুই শিশুকে উদ্ধার করেন। তবে তাদের উদ্ধার করে তোলা হলেও ততক্ষণে প্রাণ হারায় দুই ভাই।

ধোবাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত শিশুদের পরিবারের কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

দুই সহোদয়ের অকাল মৃত্যুতে পরিবার ও এলাকায় নেমে এসেছে শোক।

আরটিভি/এসএস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission